indiahood
indiahood

খাওয়া বন্ধ! আর বাজারে মিলবে না প্লাস্টিকের পান মশলার প্যাকেট, জানাল FSSAI

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইচ্ছে হলেও আর বাজার থেকে প্লাস্টিকের পান মশলার (Pan Masala)প্যাকেট কিনে খেতে পারবেন না! জানিয়ে দিল ভারতের খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা বা FSSAI। প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের ফয়েল প্যাকেটে পান মশলা বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)! তাহলে কি বাজার থেকে উধাও হয়ে যাবে পানমশলা? এখনই বাজার থেকে নেশা দ্রব্য পান মশলা তুলে দেওয়ার পরিকল্পনা নেই সরকারের! তবে ওই পান মশলা কোন প্যাকেটে করে বিক্রি করতে হবে সেটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে দেশের খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা।

প্লাসিটকের প্যাকেটে পান মশলা বিক্রি বন্ধ

কেন্দ্রের তরফে খাদ্য সুরক্ষা এবং প্যাকেজিং বা মানব নিয়ন্ত্রক নীতি, 2018 সংশোধন করে তাতে পান মশলার নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। 2026 সালে ওই খাদ্য সুরক্ষা এবং প্যাকেজিং নিয়ন্ত্রক নীতির নতুন নিয়ম অনুযায়ী, আর প্লাস্টিকে করে পান মশলা বিক্রি করা যাবে না। পলিমার যুক্ত প্যাকেট ছাড়া বিক্রি করতে হবে পান মশলা। সেই মর্মে, জারি করা হয়েছে বিজ্ঞপ্তি

ভারতের খাদ্য সুরক্ষা এবং নিয়ামক সংস্থার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যালুমিনিয়ামের ফয়েল বা প্লাস্টিকের ফয়েলে রাখা যাবে না পান মশলা। এর বদলে কাগজ, সেলুলোজ়, পেপারবোর্ড এর মতো উপকরণ দিয়ে তৈরি করতে হবে পান মশালার প্যাকেট। তবেই সেটা বাজারে বিক্রির জন্য গ্রহণযোগ্য হবে। এছাড়াও কাঁচ বা টিনের তৈরি পাত্রেও বিক্রি করা যাবে পান মশলা।

অবশ্যই পড়ুন: ভারতের খবর পাঠাতো পাকিস্তানে, ১৫ আগস্টের আগে হাবড়ায় গ্রেফতার ISI-র পাকিস্তানি এজেন্ট

2026 এর সংশোধনী নীতিতে খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নীতি, 2016 এবং 1986 সালের পরিবেশ রক্ষা আইন মেনেই প্যাকেটজাত করতে হবে পান মশলা। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করতে হবে পান মশলা। অনেকেই মনে করছেন, প্লাস্টিকের প্যাকেট বন্ধ হয়ে যাওয়ায় আলাদা নতুন করে কাগজ বা পেপার বোর্ড অথবা টিন, কাঁচের তৈরি পাত্র বা প্যাকেটে পান মশলা রাখলে তার দাম বাড়াতে পারে সংস্থাগুলি।

Click here to Read More
Previous Article
সময়ানুবর্তিতার দৌড়ে নাজেহাল দশা হাওড়ার, বাংলার মুখ রক্ষা করল আলিপুরদুয়ার ও শিয়ালদহ
Next Article
'আরজি কর কাণ্ড রুখতে প্রয়োজন আধ্যাত্মিক জাগরণ',

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment