indiahood
indiahood

জনগণনায় সেলফ এনুমারেশন করলেই মিলবে নগদ পুরষ্কার, ঘোষণা জেলা প্রশাসনের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা (Digital Census)। সেলফ এনুমারেশনের উপর এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। নিজেদের তথ্য সরাসরি নিজেরাই জনগণনার পোর্টালে আপলোড করা যাবে এবার। তবে এবার এই জনগণনার কাজে মানুষের উদ্যোগ বাড়ানোর জন্য বিরাট ঘোষণা করল নদীয়া জেলা প্রশাসন। নিজের এবং পরিবারের তথ্য সরাসরি সেলফ এনুমারেশনের মাধ্যমে জমা দিলেই থাকছে নগদ পুরস্কার জেতার সুযোগ। এমনকি জেলার প্রশাসনিক আধিকারিকরা নিজেই এ কথা জানিয়েছেন বৈঠক করে।

জনগণনার কাজ করলেই নগদ পুরস্কার

শুক্রবার নদীয়ার জেলা প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে একটি বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর শ্রীকান্ত পাল্লি। বৈঠক শেষে সাংবাদিক মাধ্যমের সামনে তিনি জানান, “২০১১ সালের পর জনগণনা হচ্ছে এবার। তবে এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই হবে। কাগজ কলমের পরিবর্তে সরাসরি ট্যাব বা স্মার্টফোনের মাধ্যমেই সেলফ এনুমারেশনের কাজ হবে। ১ আগস্ট থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজের এবং তার পরিবারের তথ্য সরাসরি অনলাইন পোর্টালে আপলোড করতে পারবে। ১৫ তারিখ অবধি এই পোর্টাল খোলা রাখা হবে। তবে এই সময়ের মধ্যে যারা নিজেদের তথ্য জমা দেবেন, তাদের মধ্য থেকে পোর্টালের ব্যাক-এন্ডের মাধ্যমে ড্র অফ লটস করা হবে। সেক্ষেত্রে বিজয়ীদের দেওয়া হবে নগদ পুরস্কার।”

প্রসঙ্গত, এবারের জনগণনা ডিজিটাল ভাবে হবে তা আগেই জানানো হয়েছিল। আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে সেলফ এনুমারেশনের কাজ। তারপর সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি এসে তথ্য সংগ্রহ করবে। এমনকি ১৫ আগস্ট পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সরাসরি কনটেন্ট তৈরি করে জনগণনার এই নতুন পদ্ধতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পারবেন। তার জন্য সেরা তিনটি কন্টেন্টকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘ব্যক্তিগত তথ্য অপব্যবহার হবে না..” জনগণনায় সেলফ এনুমারেশন নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

তবে এই ডিজিটাল পদ্ধতিতে জনগণনার ফলে তথ্যে গরমিল কিংবা জালিয়াতির সম্ভাবনা কমবে। এমনকি নিজেদের তথ্য নিজেদের নিজেরা জমা দেওয়ার সংক্রান্ত প্রচারে বাস কিংবা অন্যান্য যানবাহনে একটি আধুনিক কিউআর কোড রাখা হবে। সেক্ষেত্রে সরাসরি স্ক্যান করে নাগরিকরা যাতায়াতের সময় নিজেদের তথ্য নিজেরা আপলোড করতে পারবে। আর সেই কারণে সাধারণ মানুষের জনসংযোগ বাড়ানোর জন্যই এবার নদীয়া জেলা প্রশাসনের তরফ থেকে বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

Click here to Read More
Previous Article
গত ১২ বছরে ট্রেনের দুর্ঘটনা কমেছে ৮৮%!
Next Article
আজ থেকেই শুরু হল ইসকনের মিড ডে মিল, কী কী থাকছে মেনুতে?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment