indiahood
indiahood

জনতার দরবারে গিয়ে মিলল চাকরি বিশেষভাবে সক্ষম মন্টু দাসের

18 hours ago

উচ্চশিক্ষিত হয়েও দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাবে ভুগছিলেন পূর্ব মেদিনীপুরের বিশেষভাবে সক্ষম যুবক মন্টু দাস। এমএ এবং বিএড ডিগ্রি থাকা সত্ত্বেও প্রতিবন্ধকতার কারণে জীবনসংগ্রাম চালিয়ে যেতে হচ্ছিল তাঁকে। অবশেষে জেলা প্রশাসনের ‘জনতার দরবারে’ নিজের সমস্যার কথা তুলে ধরে মিলল কাঙ্ক্ষিত সমাধান— হাতে পেলেন চাকরির নিয়োগপত্র এবং চলাচলের জন্য একটি ট্রাই-সাইকেল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আয়োজিত জনতার দরবারে উপস্থিত হয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও দৈনন্দিন জীবনের নানা প্রতিবন্ধকতার কথা আধিকারিকদের সামনে তুলে ধরেন মন্টু। তাঁর আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি তাঁর যাতায়াতের সুবিধার কথা ভেবে একটি ট্রাই-সাইকেলও তাঁর হাতে তুলে দেওয়া হয়। প্রশাসনিক এই মানবিক উদ্যোগে উচ্ছ্বসিত মন্টু দাস ও তাঁর পরিবার, ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসনকে।

Click here to Read More
Previous Article
নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট, SIT ভাঙতে চেয়ে হাইকোর্টে বিশেষ আর্জি CBI-র
Next Article
অন্নপূর্ণা যোজনায় নতুন ঘোষণা!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment