indiahood
indiahood

জুলাই-অগস্টে বাতিল একাধিক লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য বিরাট খারাপ খবর। আবারও একবার একটানা ট্রেন বাতিল (Train Cancelled) থাকতে চলেছে বলে খবর। আসানসোল বিভাগে কিছু লাইনে গুরুত্বপূর্ণ কাজ হবে, যে কারণে বহু ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। আপনিও কি চলতি জুলাই এবং আগামী আগস্ট মাসে ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে টিকিট কাটার ওপর অবশ্যই চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

টানা দু’মাস বাতিল থাকবে বহু ট্রেন

জানা গিয়েছে, আসানসোল বিভাগের ঝাঝা-সীতারামপুর সেকশনে যাতায়াতকারী রেলযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পার্মানেন্ট কোয়ালিটি রিপেয়ার স্কিম (পি কিউ আর এস)-এর অধীনে মথুরাপুর স্টেশন এলাকার ডাউন লাইনে প্রয়োজনীয় ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হবে। জুলাই ও আগস্ট মাসে মোট ১১ দিন ট্র্যাক মেরামতের কাজ করা হবে। ব্লকটি দুপুর ২টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত, মোট সাড়ে ৩ ঘণ্টা স্থায়ী হবে। জরুরি ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করতে, রেল নিরাপত্তা আরও জোরদার করতে এবং ভবিষ্যতে নির্বিঘ্ন রেল চলাচল নিশ্চিত করার জন্য এই ব্লকটি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ দীর্ঘদিনের দাবি হল পূরণ, রথের আগেই সরকারি কর্মীদের জন্য আরেকটি ঘোষণা নবান্নর

এই সময়ে, জুলাই মাসের ৯, ১৩, ১৬, ২০, ২৩, ২৭ ও ৩০ তারিখে এবং আগস্ট মাসের ৩, ৬, ১০ ও ১৩ তারিখে ট্র্যাক বন্ধ থাকবে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষের এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এই কাজের কারণে কিছু ট্রেন বাতিল করা হবে, এ বিষয়ে যাত্রীদের আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা করার সময় এই বিষয়গুলো মনে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

বাতিল ৩টি মেমু ট্রেনও

এই সাড়ে তিন ঘণ্টার নির্ধারিত সময়ে এই রুটে চলাচলকারী অনেক লোকাল ট্রেন প্রভাবিত হবে। বাতিল থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেমু ট্রেনও। রেল সূত্রে খবর, ট্রেন নম্বর 63546 জসিডিহ-অন্ডাল মেমু, ট্রেন নম্বর 63509 বর্ধমান – ঝাঝা মেমু এবং ট্রেন নম্বর 63510 ঝাঝা-বর্ধমান মেমু বাতিল থাকবে। রেলের এহেন সিদ্ধান্তের কারণে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
‘কর্মফল পেয়েছে, দেহ আনব না’, জানালেন বারুইপুর এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের মা
Next Article
উত্তরপ্রদেশ স্টাইলে বাংলায় এনকাউন্টার শুরু

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment