indiahood
indiahood

জুলাইতে বাংলার ৪১০০ গ্রামের চিত্র বদলে দেবে রাজ্য সরকার, টার্গেট বেঁধে দিল নবান্ন

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ ডেডলাইন ৩১ জুলাই, ব্যস তার মধ্যেই বাংলার কয়েক হাজার গ্রামের নকশা বদলে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এই নিয়ে টার্গেট অবধি বেঁধে দিয়েছে নবান্ন (Nabanna)। সরকারের উদ্যোগে জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে কয়েক লক্ষ গ্রামবাসীর। আসলে বাংলার মানুষের ঘরে ঘরে স্বচ্ছ পানীয় জলের সংযোগের জন্য বদ্ধপরিকর সরকার। এই কাজ আগামী ৩১ জুলাই, ২০২৬-এর মধ্যে শেষ করার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মিধ্যে কাজ করতে হবে প্রশাসনকে।

বদলে যাবে বাংলার ৪১০০টি গ্রাম!

জানা গিয়েছে, কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাংলার ৪১০০টি গ্রামের ১০০ শতাংশ বাড়িতে স্বচ্ছ পানীয় জল সংযোগ পাঠানোর লক্ষ্য মাত্রা নিয়েছে সরকার। গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে তারপর কাজ করতে হবে। সংযোগ তারপর বাড়িগুলি যে পর্যাপ্ত জল সরবরাহ পাচ্ছে সেটাও দেখতে হবে। সমস্যা হলে দ্রুত তার সমাধান করতে হবে। এই নিয়ে গতকাল মঙ্গলবার নবান্নে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তর এবং পূর্তদপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে পৃথক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন দুই দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার।

নবান্নে হাইভোল্টেজ বৈঠক সম্পন্ন

এদিনের হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন পিএইচই প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দুই দপ্তরের সচিব এবং পদস্থ কর্তারা। পিএইচইর আগামী পাঁচ বছরের ভিশন প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভাগীয় বৈঠকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।

আরও পড়ুনঃ PPF, সুকন্যা সহ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের সুদের হার ঘোষণা, কোনটিতে লাভ বেশি?

পাশাপাশি পূর্তদপ্তরের জাতীয় সড়ক শাখার বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ডিপিআর পর্যায়ে থাকা নতুন গ্রিনফিল্ড জাতীয় সড়ক নির্মাণ এবং আগামী পাঁচ বছরের উন্নয়নমূলক ভিশন ও রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এখন দেখার সরকার কবে এই বিষয়ের ওপর হাত দেয় এবং আমজনতা কীভাবে এর থেকে উপকৃত হয়। সেদিকে নজর থাকবে সকলের।

Click here to Read More
Previous Article
আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভব সূর্যবংশীর? জানালেন নিজেই
Next Article
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment