indiahood
indiahood

কালই ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, আপনি পাবেন তো? এভাবে চেক করুন

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: জুন মাসে ঢুকেছে অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) প্রথম কিস্তির ৩০০০ টাকা। তবে যারা জুন মাসে পাননি, তাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ জুলাই মাসের ১ তারিখেই অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকার কথা। অফলাইনের থেকে বেশি অনলাইনে হয়েছে আবেদন। কিন্তু আপনি কীভাবে বুঝবেন যে আগামীকাল আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? বাড়িতে বসেই চেক করে নিন স্ট্যাটাস।

আগামীকাল ঢুকছে দ্বিতীয় কিস্তির টাকা

এবারের বাজেটে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের সুবিধা আনুমানিক ১ কোটির বেশি উপভোক্তা পাবেন। প্রথম দফায় মোট ৫০ লক্ষের বেশি মহিলা ৩০০০ টাকা করে পেয়েছিলেন বলেই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে যাদের আবেদন অনলাইনে আপলোড করা হয়েছে তারা জুলাই মাসেই টাকা পাবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি আগামীকাল দুপুর বারোটায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও খবর। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। তবে যারা ইতিমধ্যেই আবেদন করেছেন, তারা কীভাবে বুঝবেন যে আপনি আগামীকাল টাকা পাবেন?

আসলে এই প্রকল্পের স্ট্যাটাস জানতে আপনাকে সোশ্যাল রেজিস্ট্রির অফিসিয়াল ওয়েবসাইটে (https://socialregistry.wb.gov.in) ভিজিট করতে হবে। এরপর প্রথমে আপনার জেলা সিলেক্ট করতে হবে। তারপর আপনি যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচা ইনপুট করতে হবে। তারপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। যদি আপনার আবেদন অনলাইনে করা হয় তাহলে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে। আর সেখান থেকেই আপনি আপনার আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন: রাউন্ড অফ ১৬-য় কোন দলের বিরুদ্ধে ব্রাজিলের কবে, কখন খেলা? জানুন

আবেদনপত্র ডাউনলোড করে আপনি আপনার বর্তমান আবেদনের স্ট্যাটাস জেনে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি Approved লেখা থাকে তাহলে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। যদি Verified লেখা থাকে তাহলে আপনার আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে। যদি Payment Processed লেখা থাকে তাহলে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর যদি Pending Verification লেখা থাকে তাহলে বুঝবেন সরকারি স্তরে এখনও পর্যন্ত তা যাচাই করা হয়নি। তবে হ্যাঁ, যারা অফলাইনে আবেদন করেছেন তাদের লগইন করার সঙ্গে সঙ্গে নতুন একটি আবেদন ফর্ম খুলবে।

Click here to Read More
Previous Article
এবার মোবাইল নম্বর ছাড়াই করা যাবে চ্যাট! WhatsApp-এ আসছে বড় পরিবর্তন
Next Article
বাবা-মা আর্থিক দিক থেকে সচ্ছল, তাও সন্তানের প্রয়োজন কেন? বিরাট রায় হাইকোর্টের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment