indiahood
indiahood

কাটোয়া সহ একাধিক স্টেশনে বসছে লিফ্ট-এস্কেলেটর, হাওড়া ডিভিশনের জন্য বড় ঘোষণা রেলের

1 month ago

অনন্যা সরকার, হাওড়া: হাওড়া স্টেশনের (Howrah Station) উন্নতিকল্পে বেশ কিছুদিন ধরেই কাজ করছে ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি ভারতের অন্যতম ব্যস্ত ও শতাব্দী প্রাচীন এই রেল স্টেশনের পরিকাঠামো গত উন্নতির জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। জানা গেছে ২৪ নম্বর প্ল্যাটফর্মটি জু়ড়ে গেছে হাওড়া স্টেশনে। এই প্ল্যাটফর্মের নির্মাণে খরচ হয়েছে ২.৬৯ কোটি টাকা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাস থেকেই সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে প্ল্যাটফর্মটি। হাওড়া স্টেশনের পাশাপাশি হাওড়া ডিভিশনের (Howrah Division) একাধিক স্টেশনকে ঢেলে সাজাচ্ছে রেল কর্তৃপক্ষ। 

হাওড়া ডিভিশনের স্টেশনগুলিকে নতুনভাবে সাজানো হচ্ছে

রেলের তরফে জানানো হয়েছে যে, হাওড়া স্টেশনের ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মগুলির সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে বড় ট্রেন এই প্ল্যাটফর্মগুলিতে ঢোকানো সম্ভব হবে। এছাড়াও, নতুন আরআরআই (Route Relay Interlocking) বসানোর কাজও চলছে। 

ইতিমধ্যেই হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য নির্মাণ করা হয়েছে ফুট ওভারব্রিজ (Foot Overbridge)। লিলুয়া, তারকেশ্বর, আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া ও ডানকুনির মত গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ফুটওভারব্রিজ বসানো হয়েছে বা সিংহভাগ কাজ হয়ে গেছে। বেশ কিছু স্টেশনে লিফ্টও বসেছে বলে জানা গেছে। ৮ টি স্টেশন মোট ১৫ টি লিফ্ট চালু হয়েছে বলে জানিয়েছে রেল। আগামীদিনে হাওড়া, বালি, বেলুড়, শেওড়াফুলি, তারকেশ্বর, রিষড়া, চন্দননগর, ব্যান্ডেলসহ একাধিক স্টেশনে লিফ্ট এর কাজ শুরু হবে।  

আরও পড়ুনঃ ভারতের এই শহরে ডিম বিক্রি করলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড!

এছাড়াও রেল সূত্রে জানা গেছে, মোট ৯টি স্টেশনে ৭৯ কোটি টাকা খরচ করে এস্কেলেটর বা চলন্ত সিঁড়ি বসানো হবে। এই স্টেশনগুলি হল – বালি, শেওড়াফুলি, বর্ধমান, আজিমগঞ্জ, চন্দননগর, বোলপুর, রামপুরহাট, কাটোয়া এবং অম্বিকা-কালনা। 

Click here to Read More
Previous Article
রেশন কার্ড নিয়ে কড়া পদক্ষেপ, কাদের নাম কাটা পড়বে? জানালেন মুখ্যমন্ত্রী
Next Article
পড়ুয়াদের ওপর পড়ছে কুপ্রভাব! স্কুলের ৫০০ মিটারের মধ্যে ‘স্টিং’ ব্যান করল সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment