indiahood
indiahood

কলকাতা যাওয়া আরও সহজ! সূচনা হল নতুন বাস রুটের, মহিলা নয়, এদের লাগবে না ভাড়া

3 weeks ago

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার গণপরিবহণ ব্যবস্থার দিকটি বিশেষ গুরুত্বের সাথে দেখছে। জেলাগুলিতে নতুন বাস পরিষেবা (Bus Service) এবং বাসরুট চালু করা হচ্ছে। যেমন বুধবার থেকে বেড়াচাঁপা গড় থেকে হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার দীর্ঘ রাস্তায় বেসরকারি বাসের নতুন রুটের সূচনা হল। এই রুটে যাতায়াত করতে সময় লাগবে ৩:৩০ মিনিট মতো। প্রতিদিনই বাস চালানো হবে এই রুটে। উল্লেখযোগ্যভাবে, তিন-চারটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন পড়বে এই রাস্তায়। তাই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অসুস্থ রোগীরা এই বাসে বিনা খরচে যাতায়াত করতে পারবেন।

অসুস্থ রোগীদের জন্য ফ্রি বাস চালু

বর্তমানে মহিলা যাত্রীরা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করার সুবিধা পাচ্ছেন। তবে এরকমভাবে বেসরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার ঘোষণা এই প্রথম। অসুস্থ যাত্রীদের জন্যই এই বিশেষ পরিষেবা চালু করেছে সরকার। উত্তর ২৪ পরগনার হাড়োয়া, দেগঙ্গা, বসিরহাট, বাদুড়িয়ার বিভিন্ন অঞ্চল থেকে কলকাতার একাধিক হাসপাতালে এবং হাওড়া স্টেশনে যাতায়াতের জন্য এতদিন কোনো সরকারি বাসরুট ছিল না। তিন চারটি বাস বদল করে কলকাতার বিভিন্ন হাসপাতালে পৌঁছাতে হত ওই অঞ্চলের বাসিন্দাদের। তাই বাসরুট চালু হওয়ায় তারা অনেকটাই উপকৃত হয়েছেন। আগে বাস না চলায় অগত্যা ট্রেনে করেই যাতায়াত করতে হতো। শিয়ালদহ স্টেশনে নেমে বিভিন্ন বাসে চেপে বা তিন চারবার বাস বদল করে হাসপাতালগুলিতে পৌঁছাতে অনেক সময় লাগতো এবং পরিশ্রমও করতে হতো, অসুস্থ রোগীদের জন্য যা খুবই কষ্টসাধ্য ছিল।

আরও পড়ুন: মাইলেজ ৩০ কিমি, ১.৮২ লাখ টাকা ছাড় মিলছে ধামাকাদার এই SUV-তে

শেষ পর্যন্ত এই সমস্যা ঘোচাতে নতুন রুটের বাস মালিকরা এগিয়ে আসেনি। তারাই উদ্যোগী হয়ে এই বাসরুটের জন্য সরকারের থেকে অনুমোদন নিয়ে এসেছেন। এই রুটের এক বাস মালিক জানান, এতদিন এলাকার মানুষকে কলকাতার হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তিন-চার বার বাস পাল্টাতে হতো। নতুন রুট চালু হওয়ায় উপকৃত হবেন এলাকার গরিব মানুষেরা। এবার থেকে এক বাসেই কলকাতার পিজি বা এনআরএস, বেলেঘাটা আইডি, কলকাতার শিশু হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছে যেতে পারবেন। হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশন পর্যন্ত চলবে এই বাস।

আরও পড়ুন: ট্রাক-ক্রেন এনে ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক কামান চুরি, ভয়ঙ্কর কাণ্ড নারওয়ার দুর্গে

বৃহস্পতিবার থেকেই বেড়াচাঁপা গড় – হাওড়ার সাঁতরাগাছি রুটে ৫টি নতুন বাস চলাচল করতে শুরু করছে। এগুলি প্রতিদিন কার্তিকপুর, দেগঙ্গা, গোলাবাড়ি, সন্ডালিয়া স্টেশন, আমিনপুর, খড়িবাড়ি, কামদুনি, কৃষ্ণমাটি, লাঙ্গলপোতা, রাজারহাট চৌমাথা, রেকজুয়ানি, ডিরোজিও কলেজ, কালীপার্ক, চিনারপার্ক, লোকনাথ মন্দির, জোড়া মন্দির, বাগুইআটি, কেষ্টপুর, দমদম পার্ক, লেকটাউন, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, ফুলবাগান, সিআইটি মোড়, আলোছায়া, খালপোল, বরফকল, শিয়ালদহ স্টেশন, মল্লিকবাজার, রবীন্দ্রসদন, পিজি হাসপাতাল, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নবান্ন, বেলেপোল হয়ে সাঁতরাগাছি পৌঁছবে।

Click here to Read More
Previous Article
নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ২ জেলায়, আজকের আবহাওয়া
Next Article
ট্রাক-ক্রেন এনে ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক কামান চুরি, ভয়ঙ্কর কাণ্ড নারওয়ার দুর্গে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment