indiahood
indiahood

কলকাতার কাছেই পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা সুন্দর জায়গা, দুদিনের ছুটিতে যাবেন নাকি?

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ হাতে দুদিনের ছুটি রয়েছে কিন্তু এর সদ্ব্যবহার কীভাবে করবেন বুঝতে পারছেন না? কোথাও ঘুরে এলে ভালো হয় ভাবছেন? তাহলে আজ আপনাদের একদম বাড়ির কাছে এমন এক ডেস্টিনেশনের সন্ধান দেব যেখানে গেলে আপনি খুশি হয়ে যাবেন। এমন এক জায়গা যেখানে আপনি পাহাড়, জঙ্গল, নদী, ড্যাম সব একসঙ্গে পেয়ে যাবেন, তাও আবার কলকাতার খুব কাছে। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি।

বর্ষায় ঘুরে আসুন কলকাতার কাছে এই সুন্দর জায়গা থেকে

যদি পরিবারের সাথে কিংবা নিরিবিলিতে ছুটি কাটাতে চান তাহলে চলে যান পাশের রাজ্য ঝাড়খণ্ডের জঙ্গল পাহাড়, জঙ্গল, নদীতে ও ড্যামে ঘেরা ম্যাসেঞ্জরে (Massanjore)। এই বর্ষার সময়ে ম্যাসেঞ্জারের আলাদাই রূপ দেখা যায়। চারপাশে প্রকৃতি আরও সুন্দরভাবে সেজে উঠেছে যেন। চারিদিকে সবুজের সমারোহ, নদী-নালা আর পাহাড়ের রূপে মন ভরে ওঠে। ড্যামের জল আর চারপাশের পাহাড়ি সবুজে চোখ জুড়িয়ে যাবে। বৃষ্টির ফোঁটায় নদীর জল যেন আরও সুন্দর হয়ে ওঠে। এই ম্যাসেঞ্জরে এলে আপনার মনে হবে প্রকৃতির মাঝে লুকিয়ে রয়েছে এক অপূর্ব সৃষ্টি। এখানে থাকার জন্য তো অনেক জায়গা পেয়ে যাবেন। কিন্তু এই ম্যাসেঞ্জরে রয়েছে এমন এক ইকো কটেজ যেখান থেকে ড্যামের আপনি দুর্দান্ত ভিউ পাবেন।

সেই কটেজটি নিজে থেকেই এত সুন্দর যে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। মনে হবে বিদেশের কোনও জায়গায় চলে এসেছেন। এখানে সকালে আপনার ঘুম ভাঙবে পাখিদের কলতানে। শহরের কোলাহল, কাজের চাপ দূরে সরিয়ে রেখে অনায়াসেই দুদিনের ছুটিতে এখান থেকে ঘুরে আসতে পারবেন। এখানে এলে মনে হবে প্রকৃতি উজাড় করে দিয়েছে নিজের সৌন্দর্য। যেদিকে চোখ যাবে চোখে পড়বে শুধু জল আর সবুজের সমাহার। এই ইকো কটেজে আপনি আপনার বাজেট অনুযায়ী নানা রকমের রুম পেয়ে যাবেন। সবথেকে বড় কথা, পর্যটকরা এখানে কায়াকিং, স্পিড বোট রাইডিংয়ের মতো জলক্রীড়ার আনন্দ নিতে পারেন এবং ড্যামের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন।

কীভাবে যাবেন?

এখন প্রশ্ন জাগতেই পারে, কীভাবে আপনি এখানে পৌঁছাবেন? সেক্ষেত্রে নিজের গাড়ি নিয়ে এলে তো ভালোই। এছাড়াও আপনি দুমকা রেলস্টেশনে নেমে গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন জায়গাটি।

Click here to Read More
Previous Article
কলকাতার পাশেই স্বর্গরাজ্য! বর্ষায় চলে যান ঢাঙিকুসুম, পাবেন পাহাড়-জঙ্গল থেকে জলপ্রপাত
Next Article
ডুয়ার্সের নতুন আকর্ষণ পাপরখেতি, ঘুরে আসুন এই বর্ষায়

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment