indiahood
indiahood

কলকাতার পাশেই স্বর্গরাজ্য! বর্ষায় চলে যান ঢাঙিকুসুম, পাবেন পাহাড়-জঙ্গল থেকে জলপ্রপাত

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বর্ষা আর জঙ্গল, এই দুইয়ের কম্বিনেশন আলাদাই ভালো লাগার। কেউ আছেন শীতকালে জঙ্গলে যান তো কেউ গরমে, কিন্তু বর্ষাকালে সে পাহাড় হোক বা জঙ্গল, আলাদাই রূপের দেখা মেলে। কিন্তু ডেস্টিনেশন গুটিকয়েক। আপনিও কি এই বর্ষায় কলকাতার আশেপাশে রয়েছে এমন কোনও সুন্দর জঙ্গল, জলপ্রপাত রয়েছে এমন জায়গা খুঁজছেন? তাহলে ঘুরে আসতে পারেন ঢাঙিকুসুম (Dhangikusum) থেকে। চলুন জায়গাটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

এই বর্ষায় ঘুরে আসুন ঢাঙিকুসুম থেকে

কলকাতা থেকে সামান্য কয়েক ঘণ্টা দূরে রয়েছে ঢাঙিকুসুম জলপ্রপাত। বর্ষাকালে এই জলপ্রপাত জলে টইটুম্বুর থাকে। এর রূপ দেখলে চমকে উঠবেন আপনিও। ঢাঙিকুসুম হলো পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলপাহাড়ি (Belpahari) ব্লকের অন্তর্গত একটি চমৎকার এবং জনপ্রিয় অফবিট পর্যটন কেন্দ্র। এক সময়ে এই জায়গাটি মাওবাদী অধ্যুষিত অঞ্চল হিসেবে কুখ্যাত হলেও বর্তমানে শান্ত ও মনোরম একটি আদিবাসী গ্রাম। এখানে রয়েছে ঘন জঙ্গল, পাহাড় আর অপূর্ব জলপ্রপাত। রয়েছে ঢাঙিকুসুম নামের জলপ্রপাত।

এখানে এলে ভাবতে বাধ্য হবেন, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এত সুন্দর জায়গা রয়েছে তা আগে কেন জানতে না। যারা প্রকৃতিপ্রেমী তাঁদের কাছে ঢাঙিকুসুম প্যারাডাইসের থেকে কম কিছু না। এখানে এলে জলপ্রপাত তো রয়েইছেই, সেইসঙ্গে শাল পলাশের জঙ্গল, পাখিদের কলতান দেখতে ও শুনতে পারবেন। মন আপনার প্রশান্তিতে ভরে উঠবে। এখানে থাকার জন্য আপনি ইকো ট্যুরিসম রিসোর্ট, হোমস্টে পেয়ে যাবেন। একটু খুঁজলে জঙ্গলের ভেতরেও রাত্রিবাস করার সুযোগ পেয়ে যাবেন। এখান থেকে আপনি অনায়াসেই ঘাঘরা জলপ্রপাত, তারাফেনি লেক, কিংবা খণ্ডরানি লেক ঘুরে দেখতে পারেন।

এছাড়াও রয়েছে  ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড ট্রাইবাল মিউজিয়াম, অমলাচটি মেডিসিন্যাল প্লান্ট গার্ডেন তথা ভেষজ উদ্যান, কৃষ গার্ডেন, কেন্দুয়া গ্রাম, চিলকিগড় প্রাসাদ, কনকদুর্গা মন্দির ও ডুলুং নদী।হাতে দুই-একদিনের ছুটি থাকলে অনায়াসেই ঘুরে দেখতে পারবেন ঢাঙিকুসুম। 

কীভাবে যাবেন?

এখন নিশ্চয়ই ভাবছেন এই ঢাঙিকুসুম কীভাবে পৌঁছাবেন? সেক্ষেত্রে হাওড়া বা শালবনি থেকে ট্রেনে করে প্রথমে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাতে পারেন ঝাড়গ্রাম থেকে সড়কপথে বেলপাহাড়ি হয়ে প্রায় ৫২ কিলোমিটার দূরত্বে ঢাঙিকুসুম অবস্থিত। ঝাড়গ্রাম স্টেশন কিংবা বেলপাহাড়ি থেকে লোকাল গাড়ি বা জিপ ভাড়া করে পৌঁছে যেতে পারবেন ঢাঙিকুসুম।

Click here to Read More
Previous Article
ভারতের ৬টি অসাধারণ জলপ্রপাত, ঘুরে আসুন বর্ষাকালে
Next Article
কলকাতার কাছেই পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা সুন্দর জায়গা, দুদিনের ছুটিতে যাবেন নাকি?

Related অফবিট Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment