indiahood
indiahood

কলকাতায় ককরোচদের মিছিলে ঢুকে পুলিশের উপর হামলা অ্যান্টি ন্যাশনালদের!

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ককরোচদের প্রতিবাদ মিছিলে (Kolkata Protest Rally) নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের উপরই হামলা (Attack On Police)! পুলিশ আধিকারিকদের লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, জলের বোতল সহ কত কী! অভিযোগ, মিছিলের একেবারে শেষ মুহূর্তে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে জল ছুড়তে শুরু করেন কয়েকজন আন্দোলনকারী! ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশ পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করলে এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয় গোটা চত্বর! এদিন, পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত জল কামানও ছোঁড়া হয় পুলিশের তরফে।

দিল্লির কায়দায় পুলিশের উপর হামলা

শুক্রবার, পূর্ব নির্ধারিত সময়ে শিয়ালদহ স্টেশন চত্বর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক বিরাট মিছিল। মূলত বাম ছাত্র সংগঠনগুলির ডাকে এই মিছিলের আয়োজন করা হলেও পরবর্তীতে সেই মিছিলে ঢুকে পড়েন ককরোচ জনতা পার্টির সমর্থকরাও। শিয়ালদহ থেকে এদিন ধর্মতলা পর্যন্ত নির্বিঘ্নে পৌঁছেছিল মিছিল।

এদিন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাতে নানান পোস্টার, ব্যানার নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছিলেন বিক্ষোভকারীরা। এ পর্যন্ত সব ঠিক থাকলেও মিছিল ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই মিছিলের মধ্যে থেকেই হঠাৎ একদল পুলিশকে উদ্দেশ্য করে জুতো, জলের বোতল ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পাল্টা লাঠি নিয়ে তাড়া করে পুলিশ। তাতে শেষ পর্যন্ত ভিড় ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবার পুলিশের গায়ে জল ছুড়ে মারতে দেখা যায় কয়েকজন বিক্ষোভকারীকে।

অওবশ্যই পড়ুন: আরও বড় ধাক্কা খেলেন মমতার দুঃসময়ের সাথী কল্যাণ, বড় পদক্ষেপ নিল SSC

অভিযোগ, শুক্রবার একেবারে দিল্লির কায়দায় পুলিশের উপর হামলা হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভিড় ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ। অভিযোগ, এদিন সাংবাদিকদের উপরেও হামলা চালানো হয়েছে। আর সেই ঘটনায় কলুষিত হয়েছে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ মিছিল। এ প্রসঙ্গে আরশোলাাদের এক সমর্থক জানিয়েছেন, তিনি পড়ুয়া নন তবে ছাত্র-ছাত্রীদের অধিকার রক্ষার্থে এই মিছিলে যোগ দিয়েছিলেন কিন্তু পরে দেখলেন কয়েকজন অ্যান্টি ন্যাশনাল মিছিলের ভেতরে ঢুকে পুলিশের উপর হামলা চালাচ্ছে।

Click here to Read More
Previous Article
কালই বিধায়কদের হাতে উঠছে 'মার্কশিট'!
Next Article
ডেথ ও বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন আরও নির্ভুল করতে নয়া পদক্ষেপ সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment