indiahood
indiahood

কঠিন শর্তে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাই করার জায়গা ঠিক করে দিল কলকাতা হাইকোর্ট

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সমাবেশ করার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। যা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলে আদালতও ধর্মতলায় সমাবেশ করায় না করে দেয়। এর ফলে প্রশ্ন উঠছিল তাহলে ঠিক কোথায় একুশে জুলাইয়ের সমাবেশ আয়োজন করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? অবশেষে মিলল সেই উত্তর। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে (Trinamool Congress) একুশে জুলাই শহীদ দিবস পালনের জায়গা ঠিক করে দিলেন। তবে চাপালেন বেশ কিছু কঠিন শর্ত।

কোথায় একুশে জুলাইয়ের সমাবেশ আয়োজন করবে কালীঘাট তৃণমূল?

মমতা বন্দ্যোপাধ্যায়দের দায়ের করা মামলায় বুধবার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট করে জানিয়ে দেয়, ধর্মতলায় রাস্তা বন্ধ করে একুশে জুলাইয়ের সমাবেশ করা যাবে না। বদলে হাজরায় এই সমাবেশ করার পরামর্শ দেয় আদালত। তবে তাতে রাজি হননি তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 1993 সাল থেকে দু তিন বছর বাদ দিয়ে বাকি প্রত্যেক বছর তাঁরা একুশে জুলাইয়ের সমাবেশ করেছেন। এরপরই আদালত জানতে চায় তাঁদের সমাবেশে ঠিক কত লোক হবে?

বিচারপতির প্রশ্নের উত্তরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 15 থেকে 20 হাজার লোক সমাবেশে আসবেন বলেই আশা করছেন তাঁরা। এরপরই কল্যাণ বলেন, ভিক্টোরিয়া হাউসের সামনে না হলে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড ইস্ট এ শহীদ দিবস পালন করা যেতে পারে। এ কথা শুনেই বিচারপতি দ্রুত এই বিকল্প দুই জায়গার মধ্যে কোথায় কালীঘাট তৃণমূল সমাবেশ করতে পারবে সেই নিয়ে অবস্থান স্পষ্ট করতে বলে রাজ্যকে। আর তার পরপরই ঠিক হয়ে গেল তৃণমূলের সমাবেশের স্থল।

অবশ্যই পড়ুন: ধর্মতলায় অনুমতি দিল না হাইকোর্ট, এবার কোথায় একুশে জুলাই করবে কালীঘাট তৃণমূল?

কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিলেন, আগামী একুশে জুলাই শর্ত সাপেক্ষভাবে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনে একুশে জুলাই পালন করতে পারবেন মমতারা। তবে আদালতের শর্ত, 3 হাজারের বেশি লোক নিয়ে এই সভা করা যাবে না। একই সাথে, দুপুর 12 টা থেকে বিকেল তিনটের মধ্যে সমাবেশ শেষ করতে হবে। পাশাপাশি, রাস্তা বন্ধ করে সভা করতে পারবে না কালীঘাট তৃণমূল।

Click here to Read More
Previous Article
মিনিটে হবে ১.৫ লক্ষ টিকিট বুকিং, নতুন ওয়েবসাইট লঞ্চ করল IRCTC
Next Article
মমতাকে ঝটকা! কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment