indiahood
indiahood

“লিখিতভাবে সরকারকে জানালে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার”, দাবি অগ্নিমিত্রা পালের

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) ঢোকেনি, এই অভিযোগে এখন তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। যোগ্য সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, জুলাই মাসের ১ তারিখ রাজ্যের অন্তত ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু প্রায় ২৮ লক্ষ মহিলার আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। যদিও তাদের ভেরিফিকেশন করানো হলেও এখনও পর্যন্ত ঢোকেনি টাকা। এবার এ নিয়ে বড় কথা শোনালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন পুরমন্ত্রী?

এদিন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “এখন আমরা অনেকের কাছ থেকে যে সমস্যার কথা শুনছি তা হল, অনেকের অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছেন না। অনেকেই এই সিস্টেমের মধ্যে ঢুকে রয়েছে। এমনকি এরা আগের সরকারের তোষামোদ করে চলেছে এখনও পর্যন্ত। যারা জেনুইন অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য তাদের নামগুলি তুলছে না, অর্থাৎ আপলোড করা হচ্ছে না। সেই কারণেই বাদ পড়ছে মহিলারা।”

মন্ত্রীর আরও সংযোজন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যদি যোগ্য হওয়া সত্ত্বেও মনে হয় যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হয়নি, তাহলে আপনারা লিখিতভাবে জানান। অবশ্যই এই প্রকল্পের সুবিধা মিলবে।” যদিও যাদের নাম রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তাদের আবার পুনরায় ভেরিফিকেশন করানো হচ্ছে রাজ্যের বিডিও অফিস কিংবা পৌরসভার তরফ থেকে। এমনকি তাদের আবেদন বর্তমানে আন্ডার এনকোয়ারি পর্যায়ে রয়েছে। কিন্তু কবে তাদের টাকা ঢুকবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: সোনা, রুপোর দামে ফের অনেকটাই বদল! দেখুন আজকের রেট

এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে স্পষ্ট জানিয়েছেন, যারা এই প্রকল্পের জন্য যোগ্য তাদের আগামী ৩০ আগস্টের মধ্যেই নাম নথিভুক্ত করিয়ে সুবিধা দেওয়া হবে। কারণ, রাজ্য সরকার এই প্রকল্প চালুর সময় জানিয়েছিল যে আগামী ৯০ দিন পর্যন্ত আবেদন করা যাবে। সেই সূত্র ধরে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই চলেছে আবেদন। কিন্তু হ্যাঁ, যারা টাকা পাননি তাদের অ্যাপ্লিকেশন আবার এডিট করা যাবে কিনা এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

Click here to Read More
Previous Article
ডুরান্ড কাপের মাঝেই শহরে আসছেন ইস্টবেঙ্গলের নতুন নাইজেরিয়ান স্ট্রাইকার
Next Article
"অসমের বন্যাদুর্গতদের পাশে কার্তিক আরিয়ান!"

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment