indiahood
indiahood

মাটির অভাবে বন্ধ হতে বসেছিল কুমোরটুলির প্রতিমা নির্মাণ! মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাটল সমস্যা

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: মাটির অভাবে বন্ধ হতে বসেছিল কুমোরটুলির (Kumortuli) প্রতিমা নির্মাণ। অনিশ্চয়তার মুখে পড়েছিল হাজার হাজার মৃতশিল্পী। তাদের দাবি ছিল, প্রায় দেড় মাস ধরেই প্রতিমা নির্মাণ থমকে রয়েছে। শুধুমাত্র কাঠামো বেঁধে রেখে দিতে হচ্ছে। মাটি আসছে না। তবে সেই সমস্যা সমাধান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অবশেষে মিটল কুমোরটুলিতে মাটির আকাল।

কুমোরটুলিতে কাটল মাটির সংকট

শিল্পীদের দাবি ছিল, দুর্গাপূজা যত এগিয়ে আসছে ততই মাটির সংকট মাথাচাড়া দিয়ে দাঁড়াচ্ছিল। উলুবেড়িয়া থেকে যে নৌকায় মাটি আসে তার পরিমাণ অনেক কম, এবং দামও বেশি। আর যেটুকু মাটি আসে তা যথেষ্ট নয়। প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। তবে ডায়মন্ড হারবার থেকে গত দুই মাসে এক লরিও মাটি আসছিল না বলেই অভিযোগ তোলেন এলাকার মৃতশিল্পীরা। সেই কারণে আপাতত তাদেরকে কাঠামোতে খড় বেঁধে রেখে দিতে হচ্ছিল, যেটি মূর্তি তৈরি সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু সেখানেই মুশকিল আসান হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মাটির সংকটের মুখে পড়ে কুমোরটুলির মৃতশিল্পী সংগঠন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি ছিল রাজ্য সরকার যাতে মাটি পাঠানোর অনুমতি দেয়। অবশেষে সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবার থেকে এল চার লরি মাটি। যার মধ্যে দুই লরি গিয়েছে কুমোরটুলিতে, আর দুই লরি গিয়েছে মানিকতলার পটুয়া পাড়ার জন্য। জানা গিয়েছে, যে চার লরি মাটি এসেছে তার মধ্যে তিনটি ১২ কোপের এবং একটি ৩০ কোপের মাটি। বোঝার সুবিধার্থে জানিয়ে রাখি, মাটির পরিমাণকে কোপ হিসেবেই নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে ১৬ তাল মাটিতে ১ কোপ হয়। কুমোরটুলির মৃৎশিল্পী সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক বাবু পাল জানান, গতকাল রাতেই চার লরি মাটি ঢুকেছে। আর আগামী মঙ্গলবার আরও তিনটি ১২ কোপের লরি ঢুকবে। এমনকি আরও মাটি আসার কথা রয়েছে বলে জানান তিনি। মাটি আসাতে খুশির হওয়া বইছে কুমোরটুলির মৃৎ শিল্পীদের মধ্যে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে পুরনো ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট? জানিয়ে দিল ব্যাঙ্ক

এমনকি মৃতশিল্পী সংগঠন খুশি হয়ে এলাকায় বড় করে পোস্টার টাঙিয়ে লেখে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগ এবং শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় পুনরায় কুমোরটুলিতে আইনসম্মতভাবে মাটি পাওয়ার অধিকার পেল। এতে কুমারটুলির মৃত শিল্পীদের মাটির অভাব পূরণ হল।

Click here to Read More
Previous Article
কবে, কাদের বিরুদ্ধে রাউন্ড অফ 32-এ নামছে ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল? দেখুন পূর্ণাঙ্গ সূচি
Next Article
আয়ুষ্মান ভারতের ফর্ম বিলি করতে গিয়েই পড়ল ধরা! রেশন কার্ডে দুর্নীতির পর্দাফাঁস

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment