indiahood
indiahood

মহিলাদের ফ্রি, দুর্গাপুর-আসানসোলে চালু হচ্ছে আরও ৫টি ইলেকট্রিক বাস, জানুন রুট

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের পোয়া বারো। এবার কলকাতা শহরের ধাঁচে জেলাতে আরও চলবে ইলেকট্রিক বাস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মূলত দুর্গাপুর-আসানসোলে ৫টি এসি ইলেকট্রিক বাস চালানোর কথা জানিয়েছে SBSTC। যেখানে মহিলারা ফ্রিতে ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কোন কোন রুটে চলবে? চলুন জেনে নেওয়া যাক।

দুর্গাপুর-আসানসোল রুট পেল ৫টি নতুন ইলেকট্রিক বাস

এক রিপোর্ট অনুযায়ী, SBSTC দুর্গাপুর-আসানসোল রুটে ৫টি নতুন ইভি এসি বাস (AC Electric Bus) চালু করতে চলেছে। এই বাসগুলো NH19 পথে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে চলবে। এরইসঙ্গে আসানসোল ও দুর্গাপুর শহরের ভিতরও চলাচল করবে। সূত্রের খবর, বাসগুলির সুবিধার কথা মাথায় রেখে আসানসোলে একটি চার্জিং স্টেশনও স্থাপন করা হবে।

উপকৃত হবেন আমজনতা

উল্লেখ্য, গত বছর SBSTC দুর্গাপুরে ২টি ইভি এসি বাস এবং একটি চার্জিং স্টেশন চালু করেছিল। সেই সময়ে এই দুটি বাস দুর্গাপুর স্টেশন, দুর্গাপুরের সিটিসেন্টার, স্টিল টাউনশিপ এবং আরও নানা জায়গার মধ্যে চলাচল করার কথা হয়েছিল। এসবের মধ্যে এখন আরও ৫টি নতুন ইভি ও এসি বাস পেতে চলেছে দুর্গাপুর ও আসানসোল। এই বাস পরিষেবা চালু হলে ব্যাপকভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ কলকাতা সহ জেলায় ৩টি নতুন রুটে বাস পরিষেবা WBTC-র, দেখুন সময়সূচি

এমনিতে যত সময় এগোচ্ছে সরকার আরও বেশি করে ইভি বাস রাস্তায় নামানোর চেষ্টা করছে। এই বাস খুবই পরিবেশবান্ধব, দূষণ ছড়ায় না অন্তত। হ্যাঁ ভাড়া হয়তো বেশি হতে পারে কিন্তু এসকল বাসে যাত্রার অনুভূতি আলাদা রকমেরই থাকে।

Click here to Read More
Previous Article
কণ্ঠস্বর বিতর্কে হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের! দ্রুত শুনানির আবেদন ফেরালেন বিচারপতি
Next Article
এই ভুলের কারণেই কী আঁটকে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা? | Annapurna Bhandar News

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment