indiahood
indiahood

মুখ্যমন্ত্রী স্কলারশিপ প্রকল্পে মিলবে ১০ হাজার টাকার বৃত্তি, কীভাবে ও কোথায় আবেদন?

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী স্কলারশিপের (WB Chief Minister Scholarship) জন্য আবেদন প্রক্রিয়া। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে এই স্কলারশিপটি নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) নামে পরিচিত ছিল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (Chief Minister’s Relief Fund) থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য এই বৃত্তি দেওয়া হয়। আসুন তাহলে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও ফর্ম ফিলাপ সংক্রান্ত যাবতীয় তথ্যগুলি জেনে নেওয়া যাক।

মুখ্যমন্ত্রী স্কলারশিপের যোগ্যতা

গরীব মেধাবী পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গের পূর্বতন মুখ্যমন্ত্রী এই স্কলারশিপটি চালু করেন। পশ্চিমবঙ্গের ত্রাণ তহবিলের অর্থ দিয়ে প্রকল্পটি পরিচালিত হয়। এই প্রকল্পের অধীনে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে স্নাতক স্তরে (BA, BSc, BCom) পাঠরত এবং স্নাতকোত্তর স্তরের (MA, MSc) মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক ১০,০০০ টাকার বৃত্তি দেওয়া হয়। এই স্কলারশিপ পাওয়ার জন্য – 

১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

২.বোর্ডের পরীক্ষায় ৫০% থাকে ৬০%-এর মধ্যে নম্বর থাকতে হবে। তার বেশি হলে চলবে না। কারণ তার থেকে বেশি নম্বর থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায়। 

৩. স্নাতক ও স্নাতকোত্তর (সাম্মানিক বিষয়ে) স্তরে সর্বমোট ৫০ শতাংশ থেকে ৫৩ শতাংশের মধ্যে নম্বর থাকতে হবে। 

৪. পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।

৫. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পর্ষদ ও শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। 

আরও পড়ুন: শস্য বিমায় কৃষকদের আর দিতে হবে না প্রিমিয়াম, পুরোটাই বহন করবে পশ্চিমবঙ্গ সরকার

মুখ্যমন্ত্রী স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র

মুখ্যমন্ত্রী স্কলারশিপের জন্য ইতিমধ্যেই সরকারের তরফে নতুন পোর্টাল চালু করা হয়েছে। আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশন – সমস্ত কাজই অনলাইন পোর্টালের মাধ্যমেই হবে। বাড়ি বসে মোবাইল বা ল্যাপটপের সাহায্যে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলআপ করতে পারবেন পড়ুয়ারা। 

আরও পড়ুন: রাজ্যে আবার চালু হবে মর্নিং স্কুল? বড় ইঙ্গিত সরকারের

এই বৃত্তির জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলি হল – ১. মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে লেখা আবেদনপত্র, ২. সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার (মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক) মার্কশিট, ৩. আধার কার্ড, ৪. রঙিন পাসপোর্ট সাইজের ছবি, ৫. শিক্ষার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৬. বার্ষিক পারিবারিক আয়ের প্রমাণপত্র, ৭. বিধায়ক/সাংসদের সুপারিশ পত্র এবং স্ব-ঘোষণা, ৮. একটি সচল মোবাইল নম্বর ও ইমেল আইডি।

Click here to Read More
Previous Article
শ্রীরামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে ছুটবে নতুন বাস, কবে থেকে চালু হচ্ছে পরিষেবা?
Next Article
দুর্গাপুজোর আগে কি মিলবে ২০% ডিএ? ফের উঠল প্রশ্ন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment