indiahood
indiahood

মুরগি বিক্রতা থেকেই কোটিপতি! গ্রেফতার জীবনতলার ‘শাহজাহান’ সুবিদ আলী

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পালাবদল হতেই বাগে আসছে একের পর এক দাপুটা তৃণমূলের নেতা-কর্মীরা। নির্বাচনের ফল ঘোষণার পরেই বেপাত্তা ছিলেন গোসাবার তৃণমূল নেতা সুবিদ আলী ঢালী (Subid Ali) ওরফে ঝড়ো। সন্দেশখালির ‘শাহজাহান’ নামে খ্যাত তৃণমূলের এই কুখ্যাত নেতাকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে মহিলাদের উপর নির্যাতন থেকে শুরু করে জবরদখল, এমনকি তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে। এদিন গোপন সূত্রে খবর পেয়েই সুবিদ আলী সহ দু’জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল ক্যানিং-র জীবনতলা থানার পুলিশ।

গ্রেফতার সুবিদ আলী ঢালী

এদিন জীবনতলা থানার পুলিশ খাগড়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেখানেই সুবিদ আলী ওরফে ঝড়ো এবং তাঁর সহযোগী মনিরুল পৈলানকে হাতেনাতে আটক করা হয়। এমনকি তাদের কাছ থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। অন্যদিকে মনিরুলকে জেরা করতে স্থানীয় পুকুরের পাশ থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া ওই আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ রাখার জন্য অভিযুক্তদের কাছ থেকে কোনও লাইসেন্স পাওয়া যায়নি। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সঙ্গে সঙ্গে ধৃতদের জীবনতলা থানায় নিয়ে আসা হয়, এবং আজ তাদেরকে আদালত তোলা হয়েছে। পাশাপাশি নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, সুবিদ আলীর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর নাকি বিঘার পর বিঘা জমিতে রাজপ্রাসাদ ও ভেড়ি রয়েছে, যেগুলো সব বেআইনি। পাশাপাশি তাঁর নামে ৬৪ বিঘা জমি রয়েছে, এমনকি ৪০ বিঘার উপর একটি মাছের ভেড়ি রয়েছে। তাছাড়া পার্টি অফিস, এবং বিলাসবহুল আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে তাঁর নামে।

আরও পড়ুন: কিচ্ছু করতে পারবে না পুলিশ! অভিষেককে বিরাট স্বস্তি দিল হাইকোর্ট

এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে চাইছে তদন্তকারী অফিসাররা। এদিকে গোসাবার পাঠানখালির তৃণমূলের এই নেতা সুবিদ আলী ঢালী গোসাবা ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি। তাঁর নামে দুর্নীতি, তোলাবাজি, ১০০ দিনের কাজের টাকায় কাটমানি ইত্যাদি অভিযোগ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, প্রথম দিকে তিনি ছাগল ও মুরগি বিক্রি করে সংসার চালাতেন। সেখান থেকে এত সম্পত্তি কীভাবে উঠে এল সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। স্থানীয়রা তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে।

Click here to Read More
Previous Article
দার্জিলিঙে রাস্তা তৈরিতে পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূলের! প্রমাণ দিলেন সাংসদ রাজু বিস্তা
Next Article
বাংলার উন্নতি চাইলে, জাতীয়তা বাদই একমাত্র ভরসা: জগ্গধাতৃয়া মহারাজ | Jagaddhatriya Maharaj

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment