indiahood
indiahood

মুশকিল আসান! অন্নপূর্ণা যোজনার পোর্টালে বড় বদল আনল নবান্ন, মিলবে আরও কিছু সুবিধা

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এখনো অনেকের ব্যাঙ্কে ঢোকেনি। কবে ঢুকবে, আদৌ ঢুকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। দিকে দিকে টাকা না ঢোকা নিয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। হাওড়া থেকে শুরু করে দার্জিলিং, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর সহ বহু জায়গায় মহিলারা প্রশাসনিক কার্যালয়ের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কর্মকর্তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। পরিস্থিতি একপ্রকার উত্তপ্ত হয়ে রয়েছে। এহেন অবস্থায় নতুন পদক্ষেপ নিল সরকার। সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটা আপনি দেখতে পারবেন অন্নপূর্ণা পোর্টালে।

অন্নপূর্ণা পোর্টালে বড় বদল

অন্নপূর্ণা পোর্টালে অনিয়মের অভিযোগ তুলে মহিলারা বিক্ষোভে সামিল হয়েছে। অনেকে আশঙ্কা করছেন তাঁদের মাসিক টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। এও বলা হচ্ছে টাকা দেওয়ার জন্য সরকারের কাছে পর্যাপ্ত তহবিল নেই। সত্যিই কী তাই? উত্তর হল না। আর এই আশার কথা শুনিয়েছে খোদ নবান্ন। যোগ্য আবেদনকারীরা যাতে টাকা পান তার ব্যবস্থা করছে সরকার। এমনকি সরকারি পোর্টাল থেকে শুরু করে প্রকল্পে নানা বদল আনা হচ্ছে। নবান্ন জানিয়েছে,  রাজ্যের এক কোটির বেশি মহিলা মাসিক তিন হাজার টাকা যেমন পাচ্ছেন, পাবেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা পোর্টালে যুক্ত করা হচ্ছে নতুন একটি ‘Option’ । এ বার থেকে ‘Edit’ করা যাবে অন্নপূর্ণা যোজনার জন্য দেওয়া তথ্য। অর্থাৎ প্রথমবার ফর্ম পূরণের ক্ষেত্রে কোনও ভুল করে থাকেন সেটা আপনি এই এডিট অপশনে গিয়ে শুধরে নিতে পারবেন। এছাড়াও যে অসন্তোষ তৈরী হয়েছে সেটাও শীঘ্রই মিটে যাবে বলে খবর।

বড় বার্তা মুখ্যমন্ত্রীর

নবান্ন সূত্রে খবর, রাজ্যের কোষাগারের অবস্থা যে খুব খারাপ সেটা বলাই বাহুল্য।  তবে অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারকে বিশেষ সমস্যায় পড়তে হবে না সেটাও ঠিক। মুখ্যমন্ত্রী বলেছেন যে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অধীনে সুবিধা পাওয়া প্রত্যেক মহিলাই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন না। তিনি নতুন প্রকল্পের অধীনে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে অনুসরণ করা শর্তগুলোও তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর মতে, লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগীদের তালিকা যাচাই করতে গিয়ে গুরুতর অনিয়ম সামনে এসেছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রায় ২ কোটি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তবে, একটি সমীক্ষা ও যাচাই-বাছাইয়ের পর প্রায় ২৭ লাখ নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ আজই ভেরিফিকেশনের শেষ সুযোগ, অন্নপূর্ণা ভাণ্ডার না পেলে এখনই করুন এই কাজ —

উল্লেখ্য, ক্ষমতায় এসে বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন করে অন্নপূর্ণা যোজনা রেখেছে এবং মাসিক আর্থিক সহায়তা দ্বিগুণ করেছে। তৃণমূল সরকারের আমলে, যোগ্য মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা পেতেন। বিজেপি সরকারের আমলে এই প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে এবং টাকার পরিমাণও বাড়ানো হয়েছে। এখন সকলে ৩০০০ টাকা করে পাচ্ছেন এবং আগামী দিনেও পাবেন।

Click here to Read More
Previous Article
এবার গ্রেফতার হবেই প্রশান্ত বর্মন! প্রাক্তন বিডিওর খোঁজে এবার STF-র অভিযান
Next Article
‘কমিউনিস্ট, বুদ্ধিজীবীদের জন্য অপরাধ বৃদ্ধি! ওদের মাথায় ডিম ছুঁড়ুন’ নিদান দিলীপ ঘোষের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment