indiahood
indiahood

না করলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড, কীভাবে করবেন E KYC? দেখুন

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত প্রকল্পের (Ayushman Bharat Yojana) আবেদন প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধা পেতে হলে E KYC করে নেওয়া বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে এমন হয়, ব্যক্তির নাম তালিকায় থাকলেও E KYC না করার কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মেলে না। কাজেই আগে থেকে E KYC সম্পূর্ণ করে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে! কিন্তু কীভাবে করবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের E KYC?

কীভাবে করবেন E KYC?

প্রথমত বলে রাখি, আয়ুষ্মান ভারত প্রকল্পে E KYC করতে হলে প্রথমে স্ট্যাটাস চেক করে নেওয়া দরকার। এর জন্য সরকারি ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in/ এ নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগইন করে নেওয়ার পর উপভোক্তার স্ট্যাটাস দেখা যাবে। সহজ ভাষায় বলতে গেলে, যদি আপনার নামের পাশে সবুজ টিক থাকে অথবা ভেরিফায়েড লেখা থাকে তবে বুঝতে হবে আপনার KYC সম্পন্ন হয়ে গিয়েছে। স্টেট ভেরিফিকেশন পর্ব শেষ হলে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আপনি।

তবে যদি, Identified লেখা থাকে বা গেরুয়া টিক থাকে সেক্ষেত্রে আপনাকে E KYC সম্পূর্ণ করতে হবে। এর জন্য বেশি কিছু না ওই ওয়েবসাইট থেকেই Do e-KYC To Create Ayushman Card অপশনটি বেছে নিন। এরপর ধাপে ধাপে আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন থেকে শুরু করে ফেস অথেন্টিকেশন অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করলেই KYC প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রক্রিয়া শেষ হলেই কার্ড তৈরির প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেই শুরু হয়ে যাবে।

অবশ্যই পড়ুন: প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাতিল, শোকস্তব্ধ গোটা দেশ!

উল্লেখ্য, অনেককেই E KYC করার আগে নামের পাশে লাল টিক বা Unidentified লেখাটি দেখাচ্ছে। এমনটা হলে বুঝতে হবে নথিপত্র বা তথ্যে কোনও গরমিল রয়েছে। এক্ষেত্রে অনলাইনে তথ্য সংশোধন করে জমা দিতে হবে অথবা আশা কর্মীদের মাধ্যমে অফলাইনে এক্ষেত্রে সহায়তা নিয়ে নিজের কাজ সম্পন্ন করতে হবে।

Click here to Read More
Previous Article
মাসিক ৭,৫০০ টাকা পেনশনের দাবিতে ৫ আগস্ট দেশব্যাপী আন্দোলনের ডাক
Next Article
ট্রেনে নিরাপত্তার দায়িত্ব রেলেরই, গণধর্ষিতা মহিলাকে ৩ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment