indiahood
indiahood

নিম্নচাপের জেরে বিকেলেও বৃষ্টি, ২ জেলায় সতর্কতা, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল দিনভর হয়েই চলেছে বৃষ্টি, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণ (South Bengal) থেকে উত্তর (North Bengal) সব জায়গায় চলছে আবহাওয়ার খামখেয়ালি মেজাজ। যদিও এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ওড়িশা হয়ে ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তাই আগামীকাল (Weather Tomorrow) থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আজ বিকেলেও হবে বৃষ্টি

সক্রিয় ঘূর্ণাবর্ত এর জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরে আজ বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে জেলায় জেলায়। তবে, বুধবার থেকে দুর্যোগের মেঘ কিছুটা কাটতে পারে। এবং আবহাওয়া উন্নত হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতার সহ দক্ষিন বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়ার পরিমাণ বেশি থাকবে। নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই আগামীকালও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন: অসম বিহারের পর বাংলা, NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলবে রাজ্য সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আগামীকাল অর্থাৎ বুধবার, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কোচবিহার, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দু’জায়গায় গোটা সপ্তাহজুড়েই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধস ও জল জমার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Click here to Read More
Previous Article
অপরাধের রেকর্ড না থাকা পড়ুয়াদের দিতে হবে মুক্তি, NEET কাণ্ডে নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
আনুষ্ঠানিকভাবে NDA-র শরিক হল NCPI, মোদিদের সাথেই একই সারিতে বসলেন কাকলি

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment