indiahood
indiahood

নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বর্ষণ, আজকের আবহাওয়া

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: বাংলার আবহাওয়ার (Weather Today) যে আমূল পরিবর্তন হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মেঘলা আকাশ, মাঝেমধ্যের মেঘেদের গর্জন সহযোগে বৃষ্টি, বর্ষার একদম অনুকূল পরিস্থিতি। আজ শুক্রবার সকাল থেকেই একই আবহাওয়া বিরাজ করছে। গরম কমে গিয়েছে এক ধাক্কায়। সৌজন্যে রয়েছে ঘনীভূত হওয়া নিম্নচাপ। আজ যেমন বাংলার জেলায় জেলায় রয়েছে তুমুল বৃষ্টির পূর্বাভাস। এক থেকে দুদিনের মধ্যে সাগরের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও   পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকার ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। আগামী এক থেকে দু দিনের মধ্যে এই নিম্নচাপটি আরো শক্তিশালী বা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।  পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন আবহাওয়া বিজ্ঞানীর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস আগামী ৭ জুলাই অবধি উত্তরবঙ্গে তেমন দুর্যোগের পূর্বাভাস জারি করেনি। যদিও এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে।

আগামীকালের আবহাওয়া

শনিবার থেকেই দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আবহাওয়ার আসল খেলা শুরু হবে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা সহ কিছু জেলায়। এদিনও ঝড় বৃষ্টির ভালো মতো দাপট চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি পেতে পারে দার্জিলিং, কালিম্পঙ জেলায়।

Click here to Read More
Previous Article
বাড়ির অদূরেই প্রকৃতির কোলে ‘ঋজুদার লবঙ্গির জঙ্গল’, বর্ষায় ঘুরে আসুন সাতকোশিয়া
Next Article
কমছে ইলিশের উৎপাদন! ব্যর্থ হয়েছে প্রকল্প, চিন্তায় গবেষক মহল

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment