indiahood
indiahood

নতুন শিয়ার জোনের প্রভাবে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

2 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: একটানা বৃষ্টির কারণে সেই চেনা জলছবি দেখা যাচ্ছে সর্বত্র। একাধিক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, সেইসঙ্গে একাধিক সিস্টেমের ফলে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। যে কারণে ব্যাপক বৃষ্টিপাত পাচ্ছে বাংলা। এক কথায় বর্ষার দাপট এবার অবশেষে শুরু হয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্বাভাবিক বর্ষার ফলে এরকম দুর্যোগ শুরু হয়েছে। আজ শুক্রবারও ঠিক একইরকম আবহাওয়া বাংলায় বিরাজ করবে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও হাওড়া, কলকাতা, হুগলী সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সলমের, কোটা, গুনা, দামোহ, ডালটনগঞ্জ, কাঁথি অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পীরব বঙ্গোপসাগরের অভিমুখে বিস্তৃত রয়েছে। এছাড়াও পূর্ব পশ্চিম শিয়ার জোন বর্তমানে উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অতিক্রম করে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসবের ফলেই দফায় দফায় দুর্যোগ চলছে বাংলায় বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

আপনিও কি বর্তমানে উত্তরবঙ্গে আছেন বা সেখানে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া অফিসের তরফে সেখানে ব্যাপক দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে। এদিন বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

আগামীকালের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Click here to Read More
Previous Article
নতুন শিয়ার জোনের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া
Next Article
ঝাড়গ্রামে হবে সাফারি পার্ক, শিলিগুড়ি থেকে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment