indiahood
indiahood

অবশেষে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান? ভাইরাল শিক্ষা মন্ত্রীর চিঠি

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে ছাত্র এবং ককরোচদের দাবি মেনে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)? সম্প্রতি তাঁর পদত্যাগের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে ককরোচ জনতা পার্টির সমর্থনে বিগত এক সপ্তাহ ধরে উত্তপ্ত যন্তরমন্তর। একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এমনকি ছাত্ররা সংসদ অভিযানের ডাক দিলে তাদের উপর পুলিশি লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। তাছাড়া হাসপাতালে ভর্তি হলেও সোনম ওয়াংচুক এখনও পর্যন্ত অনশন ভাঙেননি, এবং আজ তাঁর অনশনের ২৬ তম দিন। এরই মধ্যে ভাইরাল হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের চিঠি।

পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী?

নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের এই আন্দোলন। তাদের স্পষ্ট দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে। যদিও শিক্ষামন্ত্রীর তরফ থেকে সে বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু তাঁর পদত্যাগের যে চিঠিটি ভাইরাল হয়েছে সেখানে রাষ্ট্রপতিকে সম্মোধন করে স্পষ্ট লেখা রয়েছে, “আমি শ্রী ধর্মেন্দ্র প্রধান। এত দ্বারা ভারত সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগপত্র জমা দিচ্ছি। দেশের সেবা করা এবং ভারতের শিক্ষাক্ষেত্রে উন্নয়নে অবদান রাখা এটি এক পরম সৌভাগ্যের বিষয়। আমার কার্যকালে তাঁদের সমর্থন এবং সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সমস্ত সহকর্মীবৃন্দকে কৃতজ্ঞতা জানাই।”

আসলে এই ভাইরাল চিঠিটি প্রথম দেখাতেই ভুয়ো বলে মনে হচ্ছে। কারণ, ওই চিঠিটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্বোধন করেই লেখা, এবং তার একটি কপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, যেহেতু ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী, তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিলে তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে না লিখে সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই লিখতে হবে।  আর সবথেকে বড় ব্যাপার, শিক্ষামন্ত্রীর তরফ থেকে এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন: মেসি থাকলেও বাদ রোনাল্ডো, বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল FIFA, তালিকায় কারা?

যদিও অনশনরত জলবায়ু কর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন যে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তাঁকে আশ্বাস দিয়েছেন যে সরকার দুটি প্রধান দাবি বিবেচনা করছে, এবং পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে আলোচনা করা হবে। এমনকি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর স্পষ্ট দাবি, ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ, শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস অত্যাচারের জবাব কেন্দ্রকে দিতেই হবে, এবং প্রধানমন্ত্রী মোদীকে শিক্ষার্থদের কাছে ক্ষমাও চাইতে হবে।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণার টাকা না মেলায় অঞ্চল সহায়কের জামা ছিঁড়ে দিলেন মহিলারা, উত্তপ্ত ধূপগুড়ি
Next Article
প্রশ্ন ফাঁসের জন্য ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment