indiahood
indiahood

অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার নতুন মাপকাঠি, ৩০০০ টাকা পেতে জেনে নিন

19 hours ago

অনন্যা সরকার, কলকাতা: বুধবার আবার ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি স্পষ্ট করেন, এই প্রকল্পের জন্য যোগ্য সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সরকার আগের নিয়মগুলো শিথিল করছে এবং অনেকগুলি ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে। এর পাশাপাশি, কোন মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

১০ হাজার টাকার বেশি আয় করা মহিলারা পাবেন না টাকা

বুধবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, ব্যক্তিগতভাবে যেসব মহিলাদের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি, তাঁরা আবেদন করলেও অন্নপূর্ণা যোজনার অধীনে ৩,০০০ টাকার সুবিধা পাবেন না। তাঁর  কথায়, যাঁদের নিজস্ব আয় ১০,০০০ টাকার বেশি, তাঁদের প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় রাখা হয়নি। এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্যই হল মহিলাদের স্বশক্তিকরণ, তাই যাঁরা ১০ হাজারের বেশি আয় করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 

আরও পড়ুন: ফুঁসছে গভীর নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানান যে, এই প্রকল্পের যোগ্য প্রাপক বাছাই করার জন্য রাজ্য সরকার আগের নিয়ম শিথিল করে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুভেন্দু অধিকারীর কথায়, যাঁদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, তাঁরা অন্নপূর্ণা যোজনার জন্যও যোগ্য হবেন। এছাড়া, পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের আওতাধীন মহিলাদের ক্ষেত্রেও অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কোনও বাধা নেই। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন যে, গ্রামীণ এলাকায় যাঁদের তিনটি ঘরযুক্ত বাড়ি রয়েছে, তাঁদের ক্ষেত্রেও দেওয়া হচ্ছে ছাড়। এমনকি, পুরসভা এলাকার যেসব পরিবারের ৫০ ডেসিমেলের বেশি জমি রয়েছে, সেই পরিবারের মহিলাদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে।

আরও পড়ুন: কবে ঢুকবে আপনার বয়স্ক, বিধবা ভাতা? ঘরে বসেই চেক করে নিন এভাবে

শেষে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু হবে। যাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে, তাঁদের অ্যাকাউন্টে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা পাঠাতে শুরু করবে রাজ্য। টাকার দেওয়ার তারিখ পেছানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা প্রশ্ন তুলছেন কেন মাসের ১ তারিখেই টাকা জমা পড়লো না মহিলাদের অ্যাকাউন্টে, তাঁরা আসলে তাঁদের ব্যর্থতা চেয়েছিলেন, তাঁরা কেউ তাঁদের ভোট দেননি। তবে কোনোভাবেই সরকারি অর্থের অপব্যবহার করতে দেবেন না বলে সাফ জানান শুভেন্দু অধিকারী।

Click here to Read More
Previous Article
স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে পতাকা তোলার ধরণে কী কী ভিন্নতা রয়েছে জানেন?
Next Article
এই ডকুমেন্ট ছাড়া মিলবে না যুবশক্তির ৩০০০ টাকা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment