indiahood
indiahood

“ওদের আমার জানা আছে” স্পেনকে পাত্তাই দিচ্ছেন না মেসি!

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার (Argentina) প্রতিপক্ষ স্পেন। এই দেশেরই লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উত্থান লিওনেল মেসির (Lionel Messi)। স্পেনের জনপ্রিয় ক্লাব বার্সেলোনায় দীর্ঘদিন খেলেছেন লিও। সেই সূত্রেই স্পেনের ফুটবল দর্শন জানেন তিনি। সেদেশের ফুটবলের DNA বোঝেন মেসি। ফলে বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ দলের দুর্বলতা খুঁজতে খুব একটা সমস্যা হবে না আর্জেন্টিনার! সে প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি।

স্পেনকে পাত্তাই দিচ্ছেন না মেসি?

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেনকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই নিজেদের তৈরি করছে আর্জেন্টিনার ছেলেরা। আর যাই হোক স্পেনকে এক চুল জায়গাও ছাড়বেন না আলভারেজ, এনজো কেউই। সবচেয়ে বড় কথা, স্পেনের দলে রয়েছে বার্সার একাধিক প্লেয়ার। তাঁদের সাথে এবং বিরুদ্ধে খেলেছেন মেসি। ফলে সেই প্লেয়ারদের খেলার ধরণ তিনি ভাল মতোই জানেন। এবার সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই মেসি বললেন, স্পেন ফুটবল দলটাকে তাঁর ভাল মতোই চেনা!

মেসির কথায়, “স্পেন খুব ভাল একটা দল। এই দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছেন। কিন্তু আমার ওদের খুব ভাল করে জানা আছে। ওদের ফুটবল দর্শন সম্পর্কে আমি অবগত। এতদিন তো দেখে আসছি। আমি জানি ওরা কেমন খেলবে।” স্পেনে থাকা বার্সেলোনার ফুটবলারদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেসি বলেন, “দলটায় অনেক বার্সা ফুটবলার আছেন। তাঁদের সাথে এমনকি বিরুদ্ধেও আমি খেলেছি। ওই ক্লাবটাকে আমি এখনও ভালবাসি।”

অবশ্যই পড়ুন: “ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করুন!” মিয়ানমারে দাঁড়িয়ে কড়া বার্তা অজিত ডোভালের

এদিন আর্জেন্টিনার 10 নম্বর জার্সি আরও বলেন, “দুই দলে দুর্দান্ত সব ফুটবলার রয়েছেন। ফাইনালে লড়াইটা দারুণ হবে। দুই দলই পুরোপুরি শক্তি নিয়ে নামবে।” এদিন একেবারে শেষে স্পেনকে উদ্দেশ্য করে মেসিকে বলতে শোনা গেল, “ওদের কথা খুব একটা বেশি ভাবছি না।” লিওর মুখে এমন কথা শুনে অনেকেই মনে করছেন, ফাইনালের মঞ্চে স্পেনকে কার্যত পাত্তাই দিচ্ছেন না ফুটবলের রাজপুত্র!

Click here to Read More
Previous Article
বিশ্ব কাঁপাচ্ছে ভারতের অস্ত্র! এবার উন্নত প্রজন্মের আকাশ মিসাইল যাচ্ছে দুই দেশে
Next Article
অভিষেকের পিএ-র খোঁজে পাঞ্জাবে বাংলার পুলিশ, অল্পের জন্য বেঁচে গেল সুমিত রায়

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment