indiahood
indiahood

অভিষেকের পিএ-র খোঁজে পাঞ্জাবে বাংলার পুলিশ, অল্পের জন্য বেঁচে গেল সুমিত রায়

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: যুবরাজের আপ্তসহায়কের খোঁজে এবার পাঞ্জাব সীমান্তে পৌঁছে গেল পশ্চিমবঙ্গ পুলিশ। কয়েকদিন আগেই শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাতদুপুরে হানা দিয়েছিল সুমিত রায়ের (Sumit Roy) খোঁজে। কিন্তু সেখানে কোনও হফিশ মেলেনি তাঁর। জানা যায়, সুমিত সপরিবারে কলকাতা ছেড়ে পালিয়ে যান। এমনকি এখন তিনি গাঢাকা দিয়ে রয়েছেন বলেই খবর। সেই সূত্রে মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে সম্প্রতি পাঞ্জাবে গিয়েছিল রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্স। তবে এবারও হাতছাড়া সুমিত রায়।

অল্পের জন্য রক্ষা পেল অভিষেকের পিএ

এদিন একেবারে শেষ মুহূর্তে অল্পের জন্য বেঁচে গিয়েছেন সুমিত। কিন্তু পুলিশ স্পষ্ট জানিয়েছে, গোটা দেশজুড়ে যেভাবে জাল বিছানো রয়েছে তাতে বেশিদিন পালিয়ে থাকা সম্ভব হবে না। যদিও কলকাতা হাইকোর্টে কিছুটা সাময়িক স্বস্তি পেয়েছেন অভিষেকের আপ্তসহায়ক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এদিন আইনজীবী উপস্থিত না থাকার কারণে শুনানি পিছিয়ে যায়, এবং আগামী সোমবার শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়। এমনকি বিচারপতির নির্দেশ অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ।

না উল্লেখ করলেই নয়, তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগে তোলপার রাজ্যের রাজনীতি। জমি জালিয়াতি থেকে শুরু করে আর্থিক প্রতারণা, এমনকি শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভুয়ো জমির মালিকানা থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন অভিষেকের পিএ। ভোটে ভরাডুবির পরেই একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে তাঁর বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় সম্প্রতি প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা এবং সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়। সেই কারণে সুমিতের উপর লুকআউট নিষেধাজ্ঞা জারি করে সিআইডি।

আরও পড়ুন: বিশ্ব কাঁপাচ্ছে ভারতের অস্ত্র! এবার উন্নত প্রজন্মের আকাশ মিসাইল যাচ্ছে দুই দেশে

এদিকে বেশ কিছুদিন আগে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে হানা দিলেও সেখানে তাঁর খোঁজ মেলেনি। এ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। যদিও সেই সময় সুমিতের মোবাইল ট্র্যাক করেই অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দেওয়া হয়েছিল। এখন আগামী সোমবার এই মামলার শুনানির দিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Click here to Read More
Previous Article
“ওদের আমার জানা আছে” স্পেনকে পাত্তাই দিচ্ছেন না মেসি!
Next Article
৫০ লক্ষ রাজ্যবাসীর কাছে পৌঁছে যাবে আয়ুষ্মান ভারতের কার্ড, কবে থেকে? জানুন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment