indiahood
indiahood

ওয়াসিম আক্রম, জাদেজা অতীত! টেস্ট ইতিহাসে ১ নম্বর বাঁহাতি বোলার হলেন মিচেল স্টার্ক

7 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট রেকর্ড (Cricket Record) তৈরির মঞ্চ। আর সেই মঞ্চেই ইতিহাস রচনা করলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দিন সাদমান ইসলামকে আউট করতেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার হয়ে উঠলেন স্টার্ক। আসলে বাঁ হাতি বোলারদের মধ্যে আন্তর্জাতিক টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠেছেন স্টার্ক। যে নজির এর আগে এতদিন ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রঙ্গনা হেরাথের দখলে।

ইতিহাস গড়লেন স্টার্ক

বৃহস্পতিবার, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের প্রথম দিন প্রথম ইনিংসে অজিদের 198 রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে নির্দিষ্ট লক্ষ্য তাড়া করতে নামলে একটু একটু করে এগোচ্ছিল ওপার বাংলার প্লেয়াররা। সময়ের সাথে সাথে বাংলাদেশের উইকেট তোলা কঠিন হয়ে পড়ছিল অস্ট্রেলিয়ার কাছে, এমন সময়ে বল হাতে মাঠে নেমেই সাদমানের উইকেট তোলেন স্টার্ক। আর সেটাই ছিল তাঁর টেস্ট ক্রিকেটের 434 তম উইকেট।

বলাই বাহুল্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বাঁহাতি বোলার হিসেবে আপাতত সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন স্টার্ক। এর আগে এতদিন অবশ্য 433টি উইকেট তুলে বাঁহাতি বোলারদের মধ্যে প্রথম ছিলেন রঙ্গনা হেরাথ। তবে এবার তাঁকে টপকে ইতিহাস রচনা করলেন স্টার্ক। প্রমাণ করলেন নিজের ক্ষমতা। বলে রাখা প্রয়োজন, স্টার্ক ও রঙ্গনা প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকলেও তালিকার তিন নম্বর রয়েছে ওয়াসিম আকরামের নাম। তাছাড়াও 348টি উইকেট নিয়ে 6 নম্বরে আছেন রবীন্দ্র জাদেজা।

অবশ্যই পড়ুন: শামিকে টিম ইন্ডিয়ায় সুযোগ না দেওয়ায় অসন্তুষ্ট সৌরভ গাঙ্গুলি, বললেন..

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে এই প্রথমবার টেস্টে 198 রানে অলআউট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যা প্রতিবেশী দেশটির জন্য অনেক বড় পাওনা। এর আগে শেষবারের মতো 2024 সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অলআউট করতে পেরেছিলেন বাংলাদেশের বোলাররা।

Click here to Read More
Previous Article
Sprite-র নামে চলবে দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজস এক্সপ্রেস, বড় ঘোষণা রেলের
Next Article
খুলছে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল, কী কাজ হবে? জানালেন মুখ্যমন্ত্রী

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment