indiahood
indiahood

৫০ লক্ষ রাজ্যবাসীর কাছে পৌঁছে যাবে আয়ুষ্মান ভারতের কার্ড, কবে থেকে? জানুন

3 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: আগামী মাসেই ৫০ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর হাতে পৌঁছে যাবে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্বয়ং উপভোক্তাদের হাতে তুলে দেবেন সেই কার্ড। ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি আধার  যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এর থেকে প্রায় ৩,৫০০ জনের নাম বাদ গেছে। এদের মধ্যে অনেকেই বর্তমানে মৃত, আবার কিছুজনের নাম নেই এসআইআর (SIR) তালিকায়। স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন যে, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা সহজ কাজ নয়, এর জন্য অনেক সময় লাগে। আশা করা যায়, আগস্ট মাসের মাঝামাঝির মধ্যেই প্রথম দফায় আয়ুষ্মান ভারত কার্ড পেতে চলা উপভোক্তাদের ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হবে। 

আয়ুষ্মান দিবসে হাতে তুলে দেওয়া হবে স্বাস্থ্য বিমার কার্ড

বিগত তৃণমূল সরকারের আমলে ১৬ আগস্ট তারিখটি ‘খেলা হবে দিবস’ হিসেবে পালিত হত। তবে নতুন সরকার গঠনের পর ওই দিনে ‘আয়ুষ্মান দিবস’ পালন করা হবে বলে জানা গেছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে দুর্গাপুজোর আগেই রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি পালন করতেই বর্তমানে স্বাস্থ্য দফতরের বৃহৎ একটি টিম প্রতিনিয়ত কাজ করে চলেছে। 

সাধারণত আয়ুষ্মান ভারত কার্ডে দেশের তিরঙ্গা পতাকার রঙ – গেরুয়া, সাদা ও সবুজ ব্যবহার করা হয়। তবে, পশ্চিমবঙ্গবাসীদের কাছে যে কার্ড পৌঁছাবে, তার রং সম্ভবত গেরুয়া হতে চলেছে। তবে এটি হালকা গেরুয়া, নাকি গাঢ় – তা নিয়ে দফতর কোনও স্পষ্ট তথ্য দিতে পারেনি। ইতিমধ্যেই স্বাস্থ্যভবন থেকে চূড়ান্ত অনুমোদনের জন্য আয়ুষ্মান ভারত কার্ড সংক্রান্ত ফাইলটি নবান্নে (Nabanna) পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীই এই রঙ চূড়ান্ত করবেন বলে শোনা যাচ্ছে। 

আরও পড়ুনঃ নতুন শিক্ষাবর্ষে সরকারি স্কুলে হতে চলেছে বড় বদল, আসছে স্মার্ট ক্লাসরুম

পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন প্রায় ৮ কোটি ৭৫ লক্ষ মানুষ। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১১ জুলাই রেজিনগরে ঘোষণা করেছেন, এরাজ্যে ৬ কোটি ৫০ লক্ষেরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে। তবে যাঁরা বাদ যাবেন এই প্রকল্প থেকে, তাঁদেরকেও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান ভারত থেকে বাদ পড়া ব্যক্তিদের জন্য চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’, যার অধীনে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা প্রদান করবে সরকার। তবে রাজ্যের এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা কতজনকে দেওয়া হবে, তা খোলসা করে জানানো হয়নি। যদিও প্রশাসনিক মহল জানাচ্ছে, প্রায় ২ কোটি রাজ্যবাসী পাবেন এই প্রকল্পের সুবিধা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় অনলাইন পোর্টাল চালু করা নিয়েও শীঘ্রই আলোচনা শুরু হবে বলে জানা গেছে। 

Click here to Read More
Previous Article
অভিষেকের পিএ-র খোঁজে পাঞ্জাবে বাংলার পুলিশ, অল্পের জন্য বেঁচে গেল সুমিত রায়
Next Article
হিন্দু পড়ুয়াকে কালিমা পড়ার হোমওয়ার্ক! বরখাস্ত স্কুলের মুসলিম শিক্ষিকা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment