indiahood
indiahood

“অযোগ্য হলেই…” অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: কথা মতোই হচ্ছে কাজ। অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের টাকা পেতে শুরু করেছে রাজ্যের মহিলারা। কিন্তু অধিকাংশ মহিলার আবেদন বাতিল হয়ে যাচ্ছে এই অভিযোগে তোলপাড় রাজ্যের রাজনীতি। এ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পষ্ট বললেন, ‘অযোগ্য হলে বাদ যাবেন।’ এমনকি পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও এদিন কটাক্ষ করতে ছাড়েননি তিনি।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

গতকাল মেচেদায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছেন, “কাউকে চিন্তা করার দরকার নেই। আগের সরকার ৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লাগিয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেড় মাসেই ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার টাকা দিয়েছি। বাকি যারা যোগ্য তারাও পাবেন। কিন্তু অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। প্রত্যেকটি বিধানসভায় গড়ে ৩৫ থেকে ৪০ হাজার মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছেন। ওরা আমাদেরকে ধন্যবাদ দিচ্ছেন। আর বাকি যদি প্রয়োজন হয়, আরও মহিলারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে তারাও পাবেন।”

প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে জুলাই মাসে ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে টাকা। আর ২৬ লক্ষ আবেদনকারীর নাম বাদ গিয়েছে বলেই জানিয়েছেন তিনি। তবে বাকিদের নাম ভেরিফিকেশন অবস্থায় রাখা হয়েছিল। যদিও রিজেক্ট করার পর পুনরায় আবার বাড়ি বাড়ি ভেরিফিকেশন চলছে। নেতাজি ইন্দোর অনুষ্ঠানে উপস্থিত থাকে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলির প্রায় পাঁচ মহিলার হাতে নিজেই এই প্রকল্পের শংসাপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: দমদমে গুলিতে ঝাঁঝরা ‘তৃণমূল আশ্রিত’ কুখ্যাত দুষ্কৃতী, কে এই রাজা দত্ত?

তবে এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। স্পষ্ট দাবি করেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কীভাবে পুরুষরা পেয়েছিল তা এখন সামনে আসছে। সেই কারণেই বাড়তি ভেরিফিকেশন চলছে অন্নপূর্ণা ভাণ্ডারে। তার কথায়, “আপনি বলুন যে আগের সরকার মহিলাদের জন্য ৫০০ টাকার কর্মসূচি চালু করেছিল, যেগুলো শুধু মহিলাদের অ্যাকাউন্টে যাওয়া কথা ছিল। কিন্তু অবাক হয়ে যাবেন, ২ কোটির মধ্যে ১০ লক্ষ পুরুষ লক্ষ্মী বেরিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার কি পুরুষ অ্যাকাউন্টে যাওয়া উচিত? সেই কারণেই এই ঝাড়াই-বাছাই প্রয়োজন ছিল। কিন্তু যোগ্য একজনও এই প্রকল্প থেকে বাদ যাবে না।”

Click here to Read More
Previous Article
আর পালিত হবে না ‘খেলা হবে’ দিবস, ১৬ আগস্ট নিয়ে নয়া পরিকল্পনা রাজ্য সরকারের
Next Article
একুশে জুলাইয়ের আগে ধর্মতলায় ৬০ দিনের নিষেধাজ্ঞা, কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment