indiahood
indiahood

পাকিস্তান থেকে চলছিল ষড়যন্ত্র! CJP আন্দোলনের মাঝে বড় তথ্য ফাঁস করল দিল্লি পুলিশ

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: নিট কাণ্ডে এমনিতেই তোলপাড় গোটা দেশ। রণক্ষেত্রে রূপ নিয়েছে রাজধানী (Delhi Protest)। যদিও গতকাল প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিয়ে আশ্বাস দিয়েছেন পড়ুয়াদের। তবে এরই মাঝে বড় অ্যাকশন দিল্লি পুলিশের (Delhi Police)। সূত্রের খবর, এবার পাকিস্তান থেকে পরিচালিত প্রায় ৪৮০টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সনাক্ত করে সেগুলি ব্লক করেছে পুলিশ। অভিযোগ, আন্দোলন চলাকালীন দিনের পর দিন যে কোনও পরিস্থিতিকে কাজে লাগিয়ে ওই অ্যাকাউন্টগুলি দিয়ে ভুয়ো এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছিল।

একধাক্কায় ব্লক ৪৮০টি অ্যাকাউন্ট

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাকাউন্টগুলি অস্থিরতা উসকে দেওয়া এবং শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছিল। এক পুলিশ আধিকারিকের কথায়, আমরা লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল তথ্য ছাড়ানো হচ্ছে। এমনকি এখনও পর্যন্ত ৪০০টির বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করা হয়েছে এবং সেগুলিকে ব্যান করা হয়েছে। এ প্রত্যেকটি অ্যাকাউন্ট পরিস্থিতির সুযোগ নিয়ে ভুয়ো গুজব ছড়াচ্ছে।

প্রসঙ্গত, নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সমর্থনে তোলপাড় গোটা রাজধানী। পার্লামেন্ট অভিযানের ডাক দিলে কার্যত রণক্ষেত্রে রূপ নেয় দিল্লির যন্তরমন্তর। লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাস পর্যন্ত ছোড়া হয়। এমনকি এতে বহু ছাত্র তথা পুলিশ কর্মী আহত হয়েছে বলে খবর। কিন্তু এরই ফাঁকে পাকিস্তানি মদতপুষ্ট ওই অ্যাকাউন্টগুলি মিথ্যা গুজব ছড়াচ্ছিল বলেই খবর। এমনকি পুলিশের আরও দাবি, ওই অ্যাকাউন্টগুলি অপারেশন সিঁদুর চলাকালীন সক্রিয় ছিল। এবং তখন থেকেই এরকম উস্কানিমূলক পোস্ট করা হচ্ছিল অ্যাকাউন্টগুলি থেকে।

আরও পড়ুন: “দোষীদের কঠোর শাস্তির পাশাপশি…” NEET কাণ্ডে বড় অ্যাকশন ভারত সরকারের

সাধারণ নাগরিকদের কাছে পুলিশের স্পষ্ট বার্তা, শিশুদের নিরাপত্তার স্বার্থে কোনও ভুয়ো পোস্ট কিংবা সম্পাদিত ভিডিও বা বেনামী অ্যাকাউন্ট থেকে করা পোস্টে উস্কানি দেবেন না। এগুলি দেশের স্বার্থেও কুপ্রভাব ফেলতে পারে। এমনকি পুলিশ ওই অ্যাকাউন্টগুলির তথ্য বিশ্লেষণ করতে তদন্তে নেমেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, নিটের প্রশ্ন ফাঁস নিয়ে কোনও আপস করা হবে না। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এমনকি এর জন্য ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে।

Click here to Read More
Previous Article
বকেয়া ডিএ’র দাবিতে ফের আন্দোলন, বড় ঘোষণা শিক্ষক সংগঠনগুলোর
Next Article
মুখ্যসচিব হিসেবে আরও ৬ মাস থাকছেন মনোজ আগরওয়াল

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment