indiahood
indiahood

পুরনিয়োগ দুর্নীতিতে ইডির রাডারে মদন মিত্রর পরিবার, স্ত্রী ও ছেলেদের তলব তদন্তকারীদের

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় এবার তলব করা হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) স্ত্রী এবং সন্তানদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে মদন মিত্রের পরিবারের সদস্যদের তলব করা হয়েছে। জানা যাচ্ছে, কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে তৃণমূল বিধায়কের স্ত্রী এবং ছেলেদের নাম উঠে এসেছে। এবার তদন্তের স্বার্থে তাঁদেরকেই জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

দুর্নীতিতে যুক্ত রয়েছেন মদন মিত্র?

এর আগে গত জুন মাসে মদন মিত্রর ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মদন মিত্রর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশীর পাশাপাশি দক্ষিণেশ্বর, জোকা, বেলেঘাটার মতো বেশ কিছু জায়গাতেও তল্লাশি চালায় ইডি। শুধু তাই নয়, গত বছর অক্টোবর মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর বাড়িতে তল্লাশি চালিয়েছিল CBI।

জানা যায়, সেবার মদনের বাড়িতে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। সেই একই মামলায় এবার মদন মিত্রর স্ত্রী এবং তাঁর দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কয়েকটি সূত্র মারফত খবর, পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্র সহ তাঁর পরিবারের সদস্যদের আংশিক যোগ সূত্র পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা! সেই সূত্রেই গোটা বিষয়টি যাচাই করতে এবং তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে মদনের স্ত্রী এবং দুই ছেলেকে।

অবশ্যই পড়ুন: সম্পত্তি বাজেয়াপ্ত, জেল! রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, ক্ষমতা বৃদ্ধি পুলিশের

উল্লেখ্য, এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এই ঘটনায় ইতিমধ্যেই সুজিত এবং তাঁর ছেলে সমুদ্র বসুর নামে চার্জশিট পেশ করেছে ইডি। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রাপকদের নাম বেআইনিভাবে সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিত বসুর বিরুদ্ধে।

Click here to Read More
Previous Article
সম্পত্তি বাজেয়াপ্ত, জেল! রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, ক্ষমতা বৃদ্ধি পুলিশের
Next Article
গ্যাঁড়াকলে হুমায়ূন! রেজিনগর থানায় হাজিরা দিলেন বিধায়ক, অন্যদিকে বাড়িতে পুলিশ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment