indiahood
indiahood

পুরসভার অস্থায়ী কর্মীদের বড় সুখবর, বাড়ল দৈনিক মজুরি

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: পুর কর্মীদের সুখবর শোনাল প্রশাসন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও বিক্ষোভের পর সকলের ভাগ্য কিছুটা সদয় হল বলে মনে হচ্ছে। প্রায় দু কোটি টাকা মতো ঘাটতি সত্ত্বেও অস্থায়ী পুরকর্মীদের দৈনিক মজুরি (Daily Wage) এক লাফে ৫০ টাকা করর বৃদ্ধি করা হয়েছে। জানা গিয়েছে, যে পরিমাণ রাজস্ব আদায় হয়, তাতে বেতন ও মজুরি খাতে ঘাটতি রয়েছে প্রায় দু’কোটি টাকা। এদিকে ক্রমেই বিক্ষোভ বাড়ছিল অস্থায়ী পুরকর্মীদের। অবশেষে সকলের দাবিকে মান্যতা দিল প্রশাসন।

পুর কর্মীদের মজুরি বৃদ্ধি করল প্রশাসন

প্রশাসনের সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে ২৫০ টাকা দৈনিক মজুরি পাওয়া প্রায় ১,১৮০ জন অস্থায়ী কর্মী এবার বাড়তি পারিশ্রমিক পাবেন। কামারহাটির (Kamarhati Municipality) ৩৫টি ওয়ার্ডে নিকাশি সংস্কার ও জঞ্জাল পরিষ্কারের কাজে নিযুক্ত এই কর্মীরা ২০১৪ সাল থেকে একই মজুরিতে কাজ করছিলেন। প্রায় ১২ বছর মজুরি না বাড়ায় তাঁরা বিক্ষোভে সামিল হন এবং কয়েকদিন কর্মবিরতিও পালন করেন। সেই আন্দোলনের পরই মজুরি বৃদ্ধির আশ্বাস দেওয়া হয়েছিল।

তবে অবশেষে শুক্রবার বোর্ড বৈঠকে দৈনিক ৫০ টাকা মজুরি বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিল পুরসভা। সম্প্রতি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের জন্য বড় ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। আসানসোলে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অস্থায়ী সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্যবিমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা দিনে দু’বেলা কাজ করবেন, তাঁদের বেতনও দ্বিগুণ করা হবে।

কী বলছে প্রশাসন?

আসলে গত ৩ জুলাই পুর বোর্ড নতুন পুরপ্রধান নির্বাচিত করেছে নির্দল পুরপ্রতিনিধি সুশান্ত চট্টোপাধ্যায়কে। বৈঠক শেষে সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই দিনই সিদ্ধান্ত হয়, পরের বোর্ড মিটিংয়ে অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। তহবিলের সমস্যা থাকলেও ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ অন্যদিকে পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, কর্মীদের ইএসআই-এ যে টাকা জমা হয়, মজুরি বৃদ্ধির ফলে তারও পরিমাণও বাড়বে।

Click here to Read More
Previous Article
সুইজারল্যান্ড ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েও বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বরেকর্ড মেসির
Next Article
স্বপ্ন শেষ হালান্ডের! ইংল্যান্ডের কাছে নরওয়েকে ইচ্ছে করে হারাল FIFA? মিলল প্রমাণ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment