indiahood
indiahood

রাহানের নেতৃত্বে একটি টেস্টও হারেনি ভারত, দেখুন অবসর নেওয়া তারকার রেকর্ডের ঝুলি

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় দলে বছরের পর বছর উপেক্ষিত থাকার পর বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় একপ্রকার কাঁদতে কাঁদতে নিজের অবসরের কথা জানিয়েছিলেন ভারতীয় তারকা! তবে ক্রিকেট ছাড়লেও দলের হয়ে করা একাধিক রেকর্ড রেখে গেলেন টিম ইন্ডিয়ার এক সময়কার দাপুটে ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে তিন ফরম্যাটে অংশগ্রহণ করে কোন কোন রেকর্ড গড়েছেন অজিঙ্কা রাহানে? এক নজরে দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু কীর্তি।

রাহানের ঝুলিতে কোন কোন রেকর্ড?

2011 সালের আগস্ট মাসে টি-টোয়েন্টি সিরিজের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অজিঙ্কা রাহানের। এরপর থেকে ভারতের হয়ে 20টি টি-টোয়েন্টি, 90টি ওয়ানডে এবং 85টি টেস্ট খেলেছেন রাহানে। এক সময় ভারতীয় টেস্ট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো এই খেলোয়াড়কে। ব্যাট হাতে তিন সংস্করণে নানান রেকর্ড গড়েছেন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক।

না বললেই নয়, 2015 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন স্লিপে দাঁড়িয়ে থেকে আটটি ক্যাচ ধরে ছিলেন রাহানে। সেই সূত্রেই এক টেস্ট ম্যাচে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড নিজের ঝুলিতে পুরেছিলেন রাহানে। রাহানে মোট 6টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যার মধ্যে চারটিতে জয় এবং দুটি টেস্ট ড্র হয়েছিল। এক কথায় বলতে গেলে, রাহানের নেতৃত্বে লাল বলের ক্রিকেটে অপরাজিত ছিল ভারত।

যেসব ভারতীয় ক্রিকেটাররা পাঁচটির বেশি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তাঁদের মধ্যে রাহানেই প্রথম যিনি অধিনায়কের আসনে থাকাকালীন একটি ম্যাচেও হারেনি ভারত। তাঁর নেতৃত্বেই ভারত বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2012 সালে বেঙ্গালুরুর হয়ে 1 ওভারের চারটি ছক্কা মেরে ছিলেন রাহানে। আসলে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক ওভারে এই কীর্তি অর্জন করেছেন।

অবশ্যই পড়ুন: রাহানে অবসর নিতেই নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিল KKR, উঠে আসছে দুই বড় নাম

এখানেই শেষ নয়, ব্রিসবেনের গাব্বাকে অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত শক্তিশালী ঘাঁটি হিসেবেই বিবেচনা করা হয়। এশিয়ার দলগুলি এই মাঠে 17টি টেস্ট খেলেছে। তার মধ্যে ভারতই একবার জিততে পেরেছে। আর সেই ম্যাচের অধিনায়ক ছিলেন রাহানে। অর্থাৎ গাব্বায় টেস্ট জেতা এশিয়ার প্রথম অধিনায়ক তিনি। এছাড়াও 2015 সালে শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন দ্বিতীয় ইনিংসে একাই পাঁচটি ক্যাচ নিয়েছিলেন। সেই সূত্রেই টেস্ট সিরিজের সর্বাধিক ক্যাচ নেওয়ার নিরিখে যৌথভাবে রেকর্ড করেছেন রাহানে। আজ পর্যন্ত কেউই এক টেস্ট সিরিজের ছয়টি ক্যাচ লুফে নিতে পারেননি।  এছাড়াও আরও একাধিক রেকর্ড রয়েছে ভারতীয় তারকার নামে। যা ভেঙে ফেলা মোটেও মুখের কথা নয়!

Click here to Read More
Previous Article
কল্যাণকে কংগ্রেসের দলবদলের ‘ইতিহাসের পাঠ’ করালেন প্রিয়াঙ্কা।
Next Article
অবশেষে অন্তর্বর্তী সুরক্ষা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বড় রায় হাইকোর্টের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment