indiahood
indiahood

রাজ্যবাসীকে বিনামূল্যে সোমনাথ যাত্রা করাবে নবান্ন, জানুন আবেদন পদ্ধতি

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার আপনিও যদি সোমনাথ যাত্রা (Somnath Yatra) করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে গুজরাটে পৌঁছে দেবে নবান্ন। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে দেশের বেশকিছু রাজ্য থেকে পুণ্যার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন গুজরাটে। এবার বাংলা থেকেও বহু মানুষ সেখানে পাড়ি জমাবেন। এদিকে সকলের যাত্রা আরও ভালো হয় এবং বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা করবে সরকার।

সূত্রের খবর, রাজ্য থেকে ১১০০ জন পুণ্যার্থীকে পুরো নিখরচায় গুজরাতে সোমনাথ দর্শনে নিয়ে যাবে নবান্ন। সবথেকে বড় কথা, কলকাতা থেকে গুজরাট পর্যন্ত যাতায়াতের খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার। আর, সোমনাথে থাকার ব্যবস্থা, স্থানীয় পরিবহণ ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে গুজরাট সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক। আসলে ২০২৬ সালে সোমনাথ মন্দিরে গজনির মাহমুদের আক্রমণের ১,০০০ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ‘সোমনাথ স্বাভিমান পর্ব—1000 Years of Unbroken and Indomitable Faith’ নামে এক বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে।

আদবেদনের পদ্ধতি কী?

এর আওতায় পশ্চিমবঙ্গের বাসিন্দারা বিনামূল্যে গুজরাটের আরব সাগর তীরবর্তী সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শনের সুযোগ পাবেন। এ বিষয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন সমস্ত জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছেন। জেলা-ভিত্তিক তীর্থযাত্রীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে—সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনা (১২৩ জন) ও দক্ষিণ ২৪ পরগনা (১১৬ জন), আর সবচেয়ে কম কালিম্পং (৪ জন)। আগ্রহীদের ২০ থেকে ৩০ জুলাই নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড ও ভোটার কার্ডের তথ্য জমা দিতে হবে।

বিশেষ নির্দেশ গুজরাট সরকারের

এদিকে সোমনাথ যাত্রা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে গুজরাট সরকার। গুজরাট পর্যটন বিভাগের নোডাল অফিসার জানিয়েছেন যে, তীর্থযাত্রার আগে সমস্ত জেলা নোডাল অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, নিরাপত্তা ও ব্যবস্থাপনার কথা বিবেচনা করে সকল তীর্থযাত্রীকে অবশ্যই নির্ধারিত ভ্রমণসূচি অনুসরণ করতে হবে। অনুমতি ছাড়া কোনো তীর্থযাত্রীকে দল থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ মনোরম জলপ্রতাপ আর বনভূমিতে ঘেরা এক শান্তির আশ্রয়, বর্ষায় ঘুরে আসুন ওড়িশার খান্ডাধার

কর্মকর্তারা জানিয়েছেন, সমস্ত তীর্থযাত্রী গুজরাট সরকারের আতিথেয়তায় ভ্রমণ করছেন। তাই, যেকোনো ধরনের অসুবিধা বা নিরাপত্তাজনিত উদ্বেগ এড়াতে সকল তীর্থযাত্রীকে নিজ নিজ দলের সঙ্গে থাকতে এবং নির্ধারিত ভ্রমণসূচি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

Click here to Read More
Previous Article
হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ, সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ
Next Article
লর্ডসেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোহিত শর্মা? অবশেষে জানিয়ে দিল BCCI

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment