indiahood
indiahood

রাজ্যে ফের ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ, কী কারণে এত নজরদারি?

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোট শেষ। নতুন সরকার গঠিত হয়ে ইতিমধ্যেই কেটে গিয়েছে ১০০ দিন। তবে বাংলায় ফের মোতায়েন করা হল বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সূত্রের খবর, এবার একধাক্কায় ৫০ কোম্পানি বাহিনীকে টহলদারির জন্য মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। তবে ইতিমধ্যেই যেখানে ৫০ কোম্পানি বাহিনী বাংলায় নজরদারি চালাচ্ছে, সেখানে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর কী প্রয়োজন?

রাজ্যে মোতায়েন আরও ৫০ কেন্দ্রীয় বাহিনী

এবারের বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে ভোটের ফলাফল প্রকাশের পর সরকার গঠন হয়ে গেলেও রাজ্যে এখনও পর্যন্ত ভোট পরবর্তী হিংসা বা বিশৃঙ্খলা রুখার জন্য ১০০ কোম্পানি বাহিনী প্রত্যহার করে ৫০ কোম্পানি রাখা হয়। তবে তার সঙ্গে আবার নতুন ৫০ কোম্পানি কেন্দ্র বাহিনী যুক্ত হল। ফলে রাজ্যের নিরাপত্তা বলয় যে আরও প্রশস্ত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র উৎসবের মরশুম এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত রাখার জন্যই। কারণ সামনেই দুর্গাপুজো। তার আগে রাজ্যে কোনও রকম বিশৃঙ্খলা চাইছে না কেন্দ্রীয় সরকার। এমনকি নতুন করে আসা বাহিনীর মধ্যে রয়েছে বিএসএফ থেকে শুরু করে সিআরপিএফ, এসএসবি-সহ বিভিন্ন জওয়ান। রাজ্যের সংবেদনশীল এলাকাগুলিতে টহলদারির জন্যই নিয়োগ করা হবে এই বাহিনীকে। বিশেষ করে বাজার, ধর্মীয় স্থান কিংবা গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে, সেই দিকেই তৎপর প্রশাসন।

আরও পড়ুন: খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, আবেদনকারী মহিলাদের জন্য রয়েছে নতুন সংযোজন

যদিও ভোটের পরে কেন ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রেখে দেওয়া হল তা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন রকম প্রশ্ন ওঠে। কিন্তু প্রশাসন স্পষ্ট জানিয়েছে, জননিরাপত্তা এবং উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ফলত সবমিলিয়ে এবার রাজ্যে নিযুক্ত হল ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা যে আরও জোরদার হল তা বলার অপেক্ষা রাখে না।

Click here to Read More
Previous Article
শুরু হচ্ছে কলকাতা-বাঁকুড়ার এসি বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি
Next Article
১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment