indiahood
indiahood

শুরু হচ্ছে কলকাতা-বাঁকুড়ার এসি বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

56 minutes ago

সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল দারুন সুখবর এবার কলকাতা থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাওয়া আরো সহজ ও আরামদায়ক হতে চলেছে। কারণ কলকাতা থেকে বাঁকুড়ার সারেঙ্গা (Kolkata-Sarenga Bus) যাওয়ার একদম নতুন এবং ঝাঁ চকচকে এসি বাস পরিষেবা শুরু হবে। যাত্রাকালে বাসটি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা কভার করবে। সুবিধা হবে সকল যাত্রীর। চলুন এই বাসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কলকাতা থেকে সারেঙ্গা যাওয়ার এসি বাস পরিষেবা শুরু

কলকাতা থেকে বাঁকুড়া জেলার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতার করুণাময়ী থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাওয়ার সরাসরি এসি বাস পরিষেবা শুরু করা হবে। পরিচিত একটি বাস সংস্থা এই নতুন বাস পরিষেবা শুরু করবে। বাসটি দক্ষিণেশ্বর, ঘাটাল, চন্দ্রকোনা রোড হয়ে সরাসরি সারেঙ্গা যাবে। এটি পুরোপুরি প্রিমিয়াম সিটার বাস। রুট সম্পর্কে বললে, এটি কলেজ মোড়, সেক্টর ফাইভ, নিউটাউন, বিশ্ববাংলা গেট, ইকোপার্ক, চিনার পার্ক, হলদিরাম, কৈখালী, এয়ারপোর্ট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ডানলপ, দক্ষিণেশ্বর, বালি, কোনা, ধূলাগড়, রানিহাটি যাবে।

এখানেই শেষ নয়, রিপোর্ট অনুযায়ী, হাওড়া জেলার বাগনান, কোলাঘাট, হলদিয়া মোড়, দেউলিয়া বাজার, সিদ্ধা বাজার, মেছোগ্রাম, খুকুড়দহ, গৌরা, সুলতাননগর, দাসপুর, ঘাটাল, বরদা চৌকান, রাধানগর, ক্ষীরপাই, কালিকাপুর, চন্দ্রকোনা টাউন, বহড়াশোল, আধার নয়ন, রাঙ্গামাটি, ডাবচা, চন্দ্রকোনা রোড, নয়াবসত, কিয়ামাচা, গোয়ালতোড়, বুলানপুর, শালবনী হয়ে সারেঙ্গা ঢুকবে নতুন এসি বাসটি।

আরও পড়ুনঃ এবার শিয়ালদা থেকে ভারতের শেষ সীমান্ত অবধি চলবে বন্দে ভারত? প্রস্তুতি রেলের

এক নজরে বাসের সময়সূচি

করুণাময়ী থেকে সারেঙ্গা যাওয়ার সময় করুণাময়ী 𝐈𝐁𝐓 থেকে ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে, এয়ারপোর্ট থেকে ছাড়বে -৭:১৫ মিনিটে, ডানলপ থেকে ছাড়বে ৭:৩০ মিনিটে, কোনা এক্সপ্রেসওয়ে থেকে ছাড়বে ৭:৫৫ মিনিট, কোলাঘাট থেকে ছাড়বে সকাল ৮:৫০ মিনিটে। সারেঙ্গা পৌঁছাবে দুপুর ১২:৩০টা নাগাদ। সারেঙ্গা থেকে করুণাময়ী 𝐈𝐁𝐓 ফেরার সময়ে বাসটিস সারেঙ্গা থেকে ছাড়বে দুপুর ১:৩৫ নাগাদ। এরপর বাসটি নির্দিষ্ট রুট কভার করে করুণাময়ী পৌঁছাবে সন্ধে ৭:২৫ নাগাদ। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে বাসটি করুণাময়ী থেকে চন্দ্রকোনা টাউন পর্যন্ত পরিষেবা দিচ্ছে। খুব শীঘ্রই এটি সারেঙ্গা অবধি যাবে।

Click here to Read More
Previous Article
পর্তুগালে বোরখা নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত তসলিমা নাসরিনের!
Next Article
রাজ্যে ফের ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ, কী কারণে এত নজরদারি?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment