indiahood
indiahood

রথে কাটোয়া-কলকাতা ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের, দেখুন সময়সূচি

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ রথে (Rath Yatra 2026) আরও বিশাল সুবিধা করে দিল রেল। আপনিও কি আসন্ন রথকে ঘিরে উচ্ছ্বসিত? ট্রেনে করে কোথাও যাবেন বলে ভাবছেন? তাহলে আজকের এই খবরটি রইল শুধুমাত্র আপনার জন্য। রথ যাত্রায় সাধারণ মানুষের ভিড় রীতিমতো উপচে পড়ে ট্রেনগুলোতে। এত পরিমাণে ভিড় হয়ে যায় যেখানে সাধারণ মানুষের সমস্যার শেষ থাকে না। ফলে এহেন পরিস্থিতিতে এবার পূর্ব রেলের তরফে কাটোয়া-ব্যান্ডেল লোকাল ট্রেন কলকাতা (Katwa-Kolkata Train) পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নেওয়া হল।

রথ উপলক্ষে বড় ব্যবস্থা করল রেল

এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল। রেলের এহেন পদক্ষেপের ফলে বিপুলভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ। চলুন বিশদে জেনে নেওয়া যাক। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নবদ্বীপ ধাম ও পার্শ্ববর্তী এলাকায় জাতিদের সুবিধার্থে রথযাত্রা উৎসবের দিনগুলিতে ট্রেন নাম্বার ০৩১০১ কলকাতা খুরদা রোড স্পেশাল ট্রেনের সাথে সংযোগ স্থাপনের জন্য ট্রেন নম্বর ৩৭৭৫২ কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন ১৩, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই কলকাতা স্টেশন অবধি সম্প্রসারিত করা হবে।

ট্রেনের সময়সূচি

এবার আসা যাক ট্রেনের সময়সূচী সম্পর্কে। উল্লেখিত ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়বে রাত ৯:১০ মিনিটে, নৈহাটি পৌঁছাবে ৯:৩০ মিনিটে। এরপর সেখান থেকে ছাড়বে ৯:৪০ মিনিটে। দমদম জংশন পৌছাবে রাত ১০:২৫ মিনিটে। এরপর সেখান থেকে দু মিনিটের হল্ট নিয়ে ট্রেনটি ছাড়বে রাত ১০:২৭ মিনিটে। এরপর ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছাবে রাত ১০:৪০ মিনিটে। রেল জানিয়েছে উল্লেখিত ট্রেনটি পথিমধ্যে সকল স্টেশনে থামবে।

আরও পড়ুনঃ এখনই ২৫,০০০ টাকা হচ্ছে না বেতনের ঊর্ধ্বসীমা! হতাশ করল EPFO

কলকাতা-পুরীর খুরদায় কোন কোন ট্রেন চলবে?

০৩১০১ কলকাতা – খুরদা রোড স্পেশাল ট্রেনটি ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে খুরদা রোডে পৌঁছবে। ০৩১০২ খুরদা রোড–কলকাতা স্পেশাল ট্রেনটি ১৪, ১৭, ১৮, ২২, ২৫ এবং ২৬ জুলাই বেলা ৩ টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছেড়ে পরের দিন রাত ২টোয় কলকাতায় পৌঁছবে। ট্রেনটি উভয় দিকে যাওয়ার পথে আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কে. রোড, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ব্যবস্থা থাকবে।

Click here to Read More
Previous Article
পাকিস্তানকে ঝটকা দিয়ে নিজেদের স্বাধীন দেশ ঘোষণা করল বেলুচিস্তান
Next Article
মেসির প্রিয় রেফারিকে আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্ব দিল FIFA, বড় খবর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment