indiahood
indiahood

শাড়ি কিনে না দেওয়ায় স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মেরে শ্বাসরোধ করে খুন স্ত্রীর

2 weeks ago

অনন্যা সরকার, মুম্বাই: স্বামীর কাছে একটা শাড়ি চেয়েছিলেন। কিন্তু সেই শাড়ি না নিয়ে আসায় বাকবিতণ্ডা এতটাই চরমে উঠলো যে স্বামীকে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যাই (Murder Case) করে দিলেন স্ত্রী। এই অভিযোগ উঠেছে বিহার নিবাসী ৩০ বছর বয়সী এক মহিলার বিরুদ্ধে। প্রথমে দুর্ঘটনা জনিত মৃত্যু বলে চালিয়ে দিলেও, পরে পুলিশ গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে। 

শাড়ি না নিয়ে আসায় খুন স্বামী

পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিহারের রোহতাস জেলার বাসিন্দা অভিযুক্ত সুনিতাদেবী হরেরাম সিংকে গ্রেপ্তার করা হয়েছে। শুরুতে তিনি এই ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চালিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তবে মেডিকেল রিপোজানান ওপর ভিত্তি করে ওই মহিলাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, গত ১৯ জুলাই মহারাষ্ট্রের বদলাপুর ইস্টে নিজস্ব বাসভবন থেকে হরেরাম কিশুনজি সিংকে (৩৫) মৃত অবস্থায় পাওয়া যায়। শাড়ি না আনার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হয়। অশান্তি এমন পর্যায় পৌঁছায় যে ক্ষিপ্ত হয়ে স্ত্রী প্রেশার কুকারের ঢাকনা দিয়ে হরেরাম কিশুনজিকে আঘাত করতে শুরু করেন এবং পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন।

আরও পড়ুন: অবশেষে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান? ভাইরাল শিক্ষা মন্ত্রীর চিঠি

যদিও, স্ত্রী প্রাথমিকভাবে যে বিবৃতি দেন, তার ভিত্তিতে পুলিশ প্রথমে একটি ‘দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা’ (Accidental Death) নথিভুক্ত করে। কিন্তু সরকারি হাসপাতালের মৃতের মেডিকেল রিপোর্ট দেওয়ার পরই বিষয়টা পরিষ্কার হয়। এই ঘটনার ওপর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন: মিলল না রক্ষাকবচ, ফের হাইকোর্টে ঘাড়ধাক্কা খেলেন অভিষেক

বদলাপুর ইস্ট থানার সিনিয়র ইন্সপেক্টর নীতিন পাতিলের বক্তব্য, ওই মেডিকেল রিপোর্ট থেকে নিশ্চিত হওয়া যায় যে মৃত্যুটি স্বাভাবিক ছিল না। শ্বাসরোধ করার ফলে দম বন্ধ হয়ে (violent asphyxia) মৃত্যু হয়েছে তাঁর। এরপর নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহের তীর সরাসরি স্ত্রীর দিকেই যায়। সিনিয়র ইস্পেক্টর জানিয়েছেন মঙ্গলবার স্থানীয় আদালত সুনিতাদেবীকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Click here to Read More
Previous Article
"কোটি টাকার বিদেশি অনুদানে জ্বলছে রাজধানী!"
Next Article
ফুটবল বিশ্বকাপে ভক্তদের স্বপ্ন ভেঙে চূড়ান্ত ব্যর্থ এই ৬ প্লেয়ার, তালিকায় সবার প্রিয় রোনাল্ডোও

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment