indiahood
indiahood

শামিকে টিম ইন্ডিয়ায় সুযোগ না দেওয়ায় অসন্তুষ্ট সৌরভ গাঙ্গুলি, বললেন..

9 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট দলে (Team India) ডাক পান না বহুদিন হল। বল হাতে মাঠ কাঁপালেও মহম্মদ শামিকে (Mohammed Shami) আর সুযোগ দেয় না টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি। ভবিষ্যতে আর কোনও দিনও ভারতীয় দলে শামি সুযোগ পাবেন কিনা সেই প্রশ্নের উত্তর নেই কারও কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ, তা সত্ত্বেও শামির কথা মনেই পড়েনি নির্বাচকদের। এমতাবস্থায়, এবার এই অভিজ্ঞ পেসারকে নিয়ে মুখ খুললেন খোদ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।

শামিকে নিয়ে খুললেন সৌরভ

জাতীয় দলে শেষবারের মতো খেলেছিলেন গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর থেকে আর টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তুলতে পারেননি শামি। ফের কবে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন সেই উত্তর অধরা। আর এসব নিয়েই শহরে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ। দাদা বললেন, শামিকে এত তাড়াতাড়ি জাতীয় দল থেকে দূরে সরিয়ে দেওয়াটা একেবারেই ঠিক হয়নি।

সৌরভ গাঙ্গুলির কথায়, “মহম্মদ শামিকে নিয়ে খুব তাড়াহুড়ো করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। এত তাড়াতাড়ি ওকে দল থেকে বাদ দেওয়াটা উচিত হয়নি। আমি মনে করি ওর এখনও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার বাকি আছে। ভারতের ইতিহাসে অন্যতম সফল বোলার শামি।” বিগত দিনগুলিতে আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহ নির্ভরশীল হয়ে পড়েছিল ভারত। তা নিয়েও মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ার হয়ে আর ওয়ানডে, টেস্টে খেলবেন না বুমরাহ! প্ল্যান বানাছে BCCI

ভারতীয় দলের প্রাক্তন সদস্য বললেন, “সব সংস্করণের সব ম্যাচে তো আর বুমরাহকে খেলানোটা সম্ভব নয়। সেই সব ম্যাচ শামিকে খেলানো উচিত। এক এক ম্যাচে এক এক জনকে বিশ্রামে রেখে খেলা চালিয়ে যাওয়া যায়!” মহারাজ সৌরভ গাঙ্গুলির বক্তব্য থেকে একটা বিষয় খুব পরিষ্কার, বল হাতে 22 গজে ছন্দে থাকা সত্ত্বেও শামি টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ায় সে বিষয়টা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। এ নিয়ে একপ্রকার টিম ইন্ডিয়ার নির্বাচকদের বিরুদ্ধেই গেলেন দাদা!

Click here to Read More
Previous Article
লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, ২৪ ঘণ্টাই মিলবে সামগ্রী! রাজ্যে চালু রেশন ATM পরিষেবা
Next Article
Sprite-র নামে চলবে দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজস এক্সপ্রেস, বড় ঘোষণা রেলের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment