indiahood
indiahood

শেষ হওয়ার মুখে রবীন্দ্র জাদেজার কেরিয়ার! জানুন কারণ

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন ভারতীয় দলের (Team India) অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। কয়েকটি সূত্রের খবর, টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) আসন্ন একদিনের বিশ্বকাপের প্রথম পছন্দ হিসেবেই দেখছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, প্রথমত বয়স এবং জাদেজা সাম্প্রতিক সময় সাদা বলের ক্রিকেটে সেভাবে জ্বলে উঠতে না পারায় এই খেলোয়াড়কে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সাথে সাথে আগামী সিরিজগুলিতেও হয়তো আর জায়গা দেবে না বোর্ড। তাহলে কি কেরিয়ার শেষ জাড্ডুর?

কেরিয়ার শেষ জাদেজার?

আসন্ন 2027 ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। মূলত সে কারণেই ভারতীয় দল এমন একজন অলরাউন্ডারকে খেলাতে চাইছে যে কিনা টপ সেভেনেও ব্যাট করতে পারবেন। একই সাথে একজন স্পিন বোলিং অলরাউন্ডারের দিকেও নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, রবীন্দ্র জাদেজার পাওয়ার হিটিং এখন আর আগের মতো নেই। তাছাড়াও সাদা বলের ক্রিকেটে বল হাতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এই খেলোয়াড়! সে কারণেই নাকি বোর্ডের বিশ্বকাপের প্ল্যানে নেই জাদেজা।

শোনা যাচ্ছে, রবীন্দ্র জাদেজার বদলে একদিনের বিশ্বকাপের দলে জায়গা দেওয়া হতে পারে অক্ষর প্যাটেলকে। ওয়ানডে ক্রিকেটে এই প্লেয়ারের উপর বেশি ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। কারণ তিনি যেমন টপ সেভেনে ব্যাট করার ক্ষমতা রাখেন তেমনই একজন দক্ষ স্পিনার। তবে অক্ষরের বিকল্প বা ব্যাকআপ হিসেবে রাখা হতে পারে হর্ষ দুবেক। সেক্ষেত্রে প্রশ্ন উঠে তাহলে কি ওয়ানডেতে কেরিয়ার শেষ জাদেজার?

অবশ্যই পড়ুন: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের দাপটে দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী দুর্যোগের সম্ভাবনা, আজকের আবহাওয়া

বলাই বাহুল্য, এই মুহূর্তে শুধুমাত্র ওয়ানডে এবং টেস্ট খেলছেন জাদেজা। লাল বলের ক্রিকেটে যাও ব্যাট হাতে রান পান ওয়ানডেতে এই ভারতীয় তারকার ব্যাট থেকে তার সিকিভাগও আসে না। অনেকেই মনে করছেন, 37 বছর বয়সী এই প্লেয়ারের উপর আর ভরসা রাখতে পারছে না ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে, জাদেজার দিক থেকে যদি দিনের পর দিন বোর্ড মুখ ফিরিয়ে রাখে তবে ওয়ান ডে ক্রিকেটে কেরিয়ার শেষ হতে পারে এই ভারতীয় তারকার!

Click here to Read More
Previous Article
বিনিয়োগ করেছেন বিজয় কেডিয়া, ২ টাকার এই শেয়ারের দাম ১০০ টাকা ছাড়াল
Next Article
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের দাপটে দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী দুর্যোগের সম্ভাবনা, আজকের আবহাওয়া

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment