indiahood
indiahood

সপ্তাহান্তে দুর্যোগ! বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা, আগামীকালের আবহাওয়া

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: আষাঢ় মাস পড়তে না পড়তেই বর্ষার আমেজ দেখা গিয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে (North Bengal) ক্রমাগত ঝড়বৃষ্টি হয়েই চলছে। বাদ যায়নি দক্ষিণবঙ্গ, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে ক্রমাগত। জানা গিয়েছে, শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। যার ফলে চলতি সপ্তাহান্তে ঝড়বৃষ্টির প্রকোপ আরও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে (South Bengal)। আগামীকাল (Weather Tomorrow), উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

রাজ্য জুড়ে ক্রমেই বাড়ছে ঝড় বৃষ্টির মেজাজ। এইমুহুর্তে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্তও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়ে গিয়েছে। আর এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে বলে বড় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গে আগামীকাল থেকেই কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা দেবে। তবে বাতাসে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকলেও বিকেলের পর থেকে একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। জানা গিয়েছে, আগামীকাল, বৃহস্পতিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও কলকাতাসহ বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও থাকবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা।

আরও পড়ুন: মোদীর মুখোশ পরে দোকান থেকে ৪০ টি মোবাইল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন উত্তরবঙ্গে যেভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল জেলায় জেলায় সেই তুলনায় এখন দুর্যোগের পরিস্থিতি কিছুটা কমেছে। তবে এখনই বৃষ্টি থেকে পুরোপুরি রেহাই মিলবে না। আগামীকালও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Click here to Read More
Previous Article
বিশ্বের প্রথম পরমাণু হাইড্রোজেন প্ল্যান্ট এবার ভারতে!
Next Article
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে চাঁচাছোলা উত্তর সৌরভের

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment