indiahood
indiahood

শুনবেন না জয়প্রকাশের মামলা, সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ঝটকা খেলেন তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। তাঁর করা মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ব্যক্তিগত কারণ দেখিয়েই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। সূত্রের খবর, অন্য আরেক বিচারপতির এজলাসে শুনানি হবে। আসলে জামিন চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কিন্তু সেখানেই ধাক্কা খেলেন তৃণমূল নেতা।

জয়প্রকাশের মামলা শুনবেন না বিচারপতি

তোলাবাজি থেকে শুরু করে জবরদখল, এমনকি বেআইনিভাবে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগে চলতি মাসের শুরুতে জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করা হয়। অভিযোগ ওঠে, এক বৃদ্ধার ফ্ল্যাট ১৪ বছর ধরে তিনি দখল করে রেখেছিলেন। এমনকি ভয় দেখানো থেকে শুরু করে হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটাতেন এই তৃণমূল নেতা। কিন্তু সরকারের পালাবদলের পরেই তাঁর সেই কুকীর্তি সামনে আসে, এবং কোমরে দড়ি বেঁধে গ্রেফতার করা হয় তাঁকে। এমনকি গ্রেফতার করার সময় গত ৩ জুন তাঁর বিরুদ্ধে বেশ কয়েকজন বিক্ষোভ দেখান ।

সবথেকে বড় ব্যাপার, তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম পর্যন্ত ছোঁড়া হয়েছিল। সল্টলেকের অফিসে নিয়ে গিয়ে তল্লাশির সময়ই ডিম্মাঘাত সহ্য করতে হয় জয়প্রকাশ মজুমদারকে। এমনকি তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ জনতারা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, কারও কারও নাকি গায়ে পর্যন্ত হাত তুলেছিলেন তিনি। এমনকি ফ্ল্যাট জবরদখল থেকে শুরু করে হুমকি দেওয়া, মহিলাদের শ্লীলতাহানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সূত্রের খবর, ২০১২ সালে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ। কিন্তু ২০১৫ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর নতুন করে আর কোনও চুক্তি না করেই তিনি জবরদখলভাবে ওই ফ্ল্যাট দখল করে থাকেন।

আরও পড়ুন: ফের খারিজ অভিষেকের আবেদন, দ্রুত শুনানি করতে নারাজ হাইকোর্ট

গ্রেফতারের পর আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের এই নেতা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল জয়প্রকাশের মামলার শুনানি। কিন্তু শেষ মুহূর্তেই ব্যক্তিগত কারণকে বিবেচনা করে সরে দাঁড়ান বিচারপতি।

Click here to Read More
Previous Article
আয়ারল্যান্ডের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়লেন অধিনায়ক শ্রেয়স আইয়ার
Next Article
ফের খারিজ অভিষেকের আবেদন, দ্রুত শুনানি করতে নারাজ হাইকোর্ট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment