indiahood
indiahood

সুপ্রিম কোর্ট থেকে OBC মামলা প্রত্যাহার করল রাজ্য সরকার, বড় সিদ্ধান্ত নবান্নর

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেমন কথা, তেমন কাজ। রাজ্যের ওবিসি তালিকায় মুসলিম সম্প্রদায় সহ মোট 77টি গোষ্ঠীর অন্তর্ভুক্তি বাতিল করে দিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল মামলা। এবার সেই মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার (Government Of West Bengal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের তরফে বড় সিদ্ধান্তের কথা দেশের শীর্ষ আদালতকে জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা।

বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের

গতকালই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের রাজ্য সরকার OBC তালিকা নিয়ে যে মামলা করেছে, সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে! সেই মতোই, সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়ে দিলেন, রাজ্যের মন্ত্রিসভা এই সংক্রান্ত আপিল প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে বাংলার অনগ্রসর শ্রেণি কমিশনের তরফেও সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্যের মামলা প্রত্যাহারের অনুরোধে সবুজ সংকেত দিয়েছে। যদিও দেশের শীর্ষ আদালতের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে অন্য কোনও পক্ষ যদি চায় তবে এখনও এই মামলা চালিয়ে যেতে পারে।

অবশ্যই পড়ুন: শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের জন্য কুলার, বেড, উন্নত চিকিৎসা! বিরাট আয়োজন সরকারের

উল্লেখ্য, একেবারে ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছিল। মূলত এমন যুক্তি দেখিয়ে CPIM জামানার একেবারে শেষ পর্ব থেকে তৃণমূল জামানার গোড়া পর্যন্ত মোট 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পূর্বতন সরকারের তরফে এই সিদ্ধান্তে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তবে শুভেন্দু সরকার ক্ষমতায় আসতেই জানিয়ে দেয় শীর্ষ আদালত থেকে এই মামলা প্রত্যাহার করে নেবে তাঁরা। সেটাই হল।

Click here to Read More
Previous Article
১লা আগস্ট থেকে বড়সড় বদল মিড ডে মিলে! বাড়বে বরাদ্দ, তাও মিলবে না ডিম? | Mid Day Meal Announcement
Next Article
হরমুজে প্রত্যেক জাহাজকে দিতে হবে ২৭৫ কোটি, ট্রাম্পের ঘোষণায় ভারতে বাড়বে জ্বালানির দাম?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment