indiahood
indiahood

তারাতলাকাণ্ডে মৃতদের ১০ লাখ, চাকরির ব্যবস্থা! নিজে হাতে সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তারাতলায় গোডাউন ভেঙে। (Taratala Accident ) মৃত্যু হয়েছিল 17 জনের। আহত হয়েছিলেন 16 কাছাকাছি। সেই ভয়াবহ ঘটনায় এবার নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার নবান্নের সভা ঘরেই স্বজন হারাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তিনি। একই সাথে, তারাতলার গোডাউনের প্ল্যান ত্রুটিপূর্ণ বলেই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী নিজে। একই সাথে এদিন তারাতলার ঘটনাস্থল পরিদর্শন করে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলে দিলেন, কলকাতা পুরসভার আগের বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পাওয়া সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ আগামী 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

তারাতলা কান্ডে আহত এবং নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারাতলার গোডাউনের শেড ভেঙে পড়ায় চাপা পড়েছিলেন 33 জন। সেই ঘটনায় অন্তত 17 জনের মৃত্যু নিশ্চিত করে পুলিশ। এছাড়া বাকিদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার, তারাতলার সেই দুর্ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এসে সোজা নবান্নের সভা ঘরে ঢুকে যান মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নের সভা ঘর থেকেই মৃত এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তারাতলার গোডাউন ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারকে 10 লাখ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের পরিবারের হাতে 1 লাখ টাকা করে চেক তুলে দেন শুভেন্দু অধিকারী। একই সাথে, নিহত শ্রমিকদের পরিবারগুলির একজনকে চাকরি দেওয়া হতে পারে বলেও আশা করছেন অনেকে।

অবশ্যই পড়ুন: নতুন কোচ পেলেও ইস্টবেঙ্গল শিবিরে এল দুঃসংবাদ

প্রসঙ্গত, এদিন তারাতলার দুর্ঘটনা স্মরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের চেষ্টা থাকবে বিগত সরকারের যে যে ত্রুটিগুলির কারণে গার্ডেনরিচ থেকে তারাতলার ঘটনা ঘটেছে, তা সংশোধন করার। আমরা খুশি হতে পারতাম যদি সবাইকে জীবিত উদ্ধার করতে পারতাম। তবে 17 জনকে বাঁচাতে পেরেছি, 16 জনকে পারিনি। সরকারকে কেউ যদি উপদেশ দিতে চান দিতে পারেন।”

Click here to Read More
Previous Article
টোটোর পর এবার নিশানায় ATM? মোবাইল App-র মাধ্যমে মেশিন বন্ধ করার দাবি!
Next Article
নিম্নচাপের সৌজন্যে বিকেল থেকেই আবহাওয়ার ভোলবদল! বিশেষ সতর্কতা জারি এই জেলাগুলিতে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment