indiahood
indiahood

“থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস..” মধ্যরাতে ফের ভিডিও বার্তা মোদীর, GenZ-দের জানালেন ধন্যবাদ

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা দিয়ে নিট প্রশ্নফাঁস কান্ড নিয়ে বড়সড় পদক্ষেপের কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনকি সেই ভিডিও ইতিমধ্যেই ৩০০ মিলিয়ন ভিউ পার করেছে। যা ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড। তবে সেই ভিডিও বার্তার পর গতকাল ফের একটি ভিডিওর মাধ্যমে জেন-জিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। এদিন রাত এগারোটা নাগাদ সমাজমাধ্যমে একটি ৪০ সেকেন্ডের ভিডিও পাবলিশ করে মোদী স্পষ্ট বলেছেন, “ধন্যবাদ বন্ধুরা। আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।”

ফের ভিডিও বার্তা প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

এদিন ভিডিও পোস্ট করে মোদী জানান, “অনেক ধন্যবাদ বন্ধুরা। কাল অনেক রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়েছিল। যে ভিডিও গতকাল পোস্ট করেছিলাম তাতে আপনারা যেভাবে সাড়া এবং পরামর্শ দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এরকমই থাকবে এবং আমাদের সম্পর্ক এতে আরও মজবুত হবে। থ্যাঙ্ক ইউ, থ্যাংক ইউ ফ্রেন্ডস।” এমনকি ওই ভিডিওর ক্যাপশনে লেখা, “গতকাল যে সমস্ত তরুণ-তরুণী আমার ভিডিও দেখেছেন এবং মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা পোস্ট করে মোদী স্পষ্ট জানান, “নিটের প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। লক্ষ লক্ষ পড়ুয়া এবং অভিভাবকদের জন্য এটি বেদনাদায়ক। কিন্তু আমাদের স্পষ্ট উদ্দেশ্য, শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয় তার জন্য পরীক্ষা নেওয়াটা জরুরী। সেই কারণেই তাড়াতাড়ি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এমনকি প্রশ্নফাঁস কাণ্ডে জড়িত দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। পাশাপাশি এর জন্য প্রত্যেকটি রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বিল আনার।”

আরও পড়ুন: অনেকটাই কমল সোনা ও রুপোর দাম, দেখুন আজকের রেট

মোদীর সেই ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পর দীর্ঘ ২৭ দিন পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। এমনকি আন্দোলনকারীদের দুটি দাবি মেনেও নেয় কেন্দ্র সরকার। পাশাপাশি শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা ছিল, তারা যেন ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে রিল বানিয়ে পোস্ট করে। এমনকি নিজের দেওয়া পরামর্শ মেনে নিজেই তিনি রাতে ফের জেন-জির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন।

Click here to Read More
Previous Article
কলকাতায় সাংবাদিকদের উপর হামলা ককরোচদের, প্রতিবাদে আজ মিছিলের ডাক বিধায়কদের
Next Article
অনেকটাই কমল সোনা ও রুপোর দাম!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment