indiahood
indiahood

টিকিট ক্যান্সলেশন থেকে কত আয় হয় রেলের? মুখ খুলল সরকার

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যসভায় দেওয়া এক লিখিত উত্তরে জানিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সম্প্রতি জানিয়েছেন যে, বাতিল হওয়া টিকিট এবং বাতিল না করা ওয়েটিং টিকিটের বাজেয়াপ্ত ভাড়া থেকে রেল কত আয় করে, তার কোনো আলাদা জোনভিত্তিক হিসাব ভারতীয় রেল (Indian Railways) রাখে না। গত ২৪শে জুলাই রাজ্যসভায় কংগ্রেস সাংসদ চন্দ্রকান্ত হান্ডোরে গত তিন বছরে টিকিট ক্যান্সেলেশন ফি (Ticket Cancellation Fee) এবং ওয়েটলিস্টে থাকা টিকিট থেকে রেলের জোন-ভিত্তিক আয়ের বিস্তারিত তথ্য দাবি করেছিলেন। চন্দ্রকান্ত হান্ডোরে তাঁর বক্তব্যে টিকিট বাতিলের অর্থ থেকে রেলওয়ে যে বিপুল পরিমাণ কর আদায় করে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

সাধারণ ট্রেনের টিকিট বাতিলে কত টাকা ক্যান্সেলেশন ফি দিতে হয়?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় তার লিখিত উত্তরে এখন জানিয়েছেন যে, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express) এবং অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) ছাড়া বাকি সব নিয়মিত ট্রেনের জন্য নিয়ম আলাদা। ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত কোনো কনফার্ম টিকিট (Confirmed Ticket) বাতিল করা হলে, একটি নির্দিষ্ট ফি কেটে নেওয়া হয়। ফার্স্ট এসি/এক্সিকিউটিভ ক্লাসের জন্য টিকিট ক্যান্সেলেশন ফি ২৪০ টাকা, সেকেন্ড এসি/ফার্স্ট ক্লাসে ২০০ টাকা এবং থার্ড এসি/এসি চেয়ার কার/৩এ ইকোনমিতে ১৮০ টাকা। স্লিপার ক্লাসে টিকিট বাতিলের জন্য রেল নেয় ১২০ টাকা এবং রিসার্ভড সেকেন্ড ক্লাসের জন্য ৬০ টাকা।

আরও পড়ুন: কমছে স্টপেজ, এই স্টেশনগুলো দাঁড়াবে না শিয়ালদা-রানাঘাট এসি লোকাল, বিজ্ঞপ্তি রেলের

এছাড়া, ট্রেনটির যাত্রা শুরুর ৪৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে, যা ভাড়া তার ২৫ শতাংশ কেটে নেওয়া হয়। যাত্রা শুরুর ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ৫০ শুধু শতাংশই রিফান্ড করা হয়। তবে, যাত্রার ৪ ঘণ্টারও কম সময় বাকি থাকাকালীন বাতিল করা কনফার্মড টিকিটের জন্য কোনো টাকা ফেরত দেওয়া হয় না। ওয়েটিং লিস্ট বা আরএসি (RAC) টিকিট ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত বাতিল করা যেতে পারে, সেক্ষেত্রে শুধু প্রতি যাত্রীদের থেকে ৬০ টাকা ক্লার্কেজ ফি (Clerkage Fee) কেটে নেওয়া হয়।

বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসে টিকিট বাতিলকরণের নিয়ম

নতুন বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের কনফার্মড টিকিট বাতিলের জন্য তিনটি ভিন্ন স্তর তৈরি করেছে ভারতীয় রেল, এগুলি  হল –

১. ট্রেন ছাড়ার কমপক্ষে ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হয়।

২. যাত্রার ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করে হবে ভাড়ার ৫০ শতাংশ রিফান্ড হয়। 

৩.ট্রেন ছাড়ার ৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে টিকিট ক্যান্সেল হলে যাত্রীদের কোনো অর্থ ফেরত দেওয়া হয় না। 

আরও পড়ুন: ৩১ জুলাই থেকে বদলাচ্ছে রেলের লাগেজ বুকিংয়ের নিয়ম, কত টাকা খরচ হবে?

এই প্রিমিয়াম ট্রেনগুলির ক্ষেত্রে নিয়ম আলাদা কেন তা ব্যাখ্যা করার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কোনো অসামাজিক চক্র যাতে ভুয়ো বা অনুমানভিত্তিক বুকিংকে উৎসাহিত না করতে পারে, সেজন্য এই ট্রেনগুলির কনফার্মড টিকিটের মূল্য ফেরতের ক্ষেত্রে নিয়ম আলাদা করা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে, সাধারণ ট্রেনের তুলনায় নতুন অমৃত ভারত এক্সপ্রেসের কনফার্মড স্লিপার ক্লাসের টিকিটের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বের জন্য মিনিমাম ক্যান্সেলেশন চার্জ কমানো হয়েছে। তবে, এই প্রিমিয়াম ট্রেনেগুলিতে ওয়েটিং লিস্ট বা আরএসি টিকিটের নিয়মে কোনও বদল করা হয়নি।

Click here to Read More
Previous Article
টুলু মণ্ডল: সামান্য দিনমজুর হয়ে কীভাবে বানালেন কয়েক কোটির সম্পত্তি? | Who Is Tulu Mondal?
Next Article
বাংলাদেশের ঘটনা: ফেসবুক প্রেমে করে ১১ বছরে বিয়ে, ১৩-য় মা হওয়ার পর বিচ্ছেদ জুঁইের!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment