indiahood
indiahood

হাইরোডে বন্ধ টোটো-অটো চলাচল, জেলা শাসকের কাছে গেল নোটিশ

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের হাইওয়ে বা মেইন রোডে টোটো, অটো চলাচল (Toto in High Road) নিষিদ্ধ এ কথা আগেই জানিয়েছিলেন নবনির্বাচিত পরিবহনমন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। এবার সেই নির্দেশ কার্যকর করতে প্রত্যেকটি জেলা শাসকের কাছে পাঠানো হল নোটিশ। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে বা যে কোনও বড় রাস্তায় টোটো চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত পরিবহন দফতরের, এমনটাই দাবি।

হাইওয়েতে বন্ধ টোটো চলাচল

পরিবহন মন্ত্রী অর্জুন স্পষ্ট জানিয়েছেন যে তিনি টোটো চলাচলের বিরুদ্ধে নন, বরং বড় বড় রাস্তা বা মেইন রোডে বাস বা অন্যান্য বড় গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। যানজট রুখার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি প্রত্যেকটি জেলার ডিএম, এসপি-দের মেইন রাস্তা থেকে টোটো সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যদি এই নিয়ম অমান্য করা হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

তবে হাইওয়েতে টোটো বন্ধের এই নোটিশ সামনে আসতেই টোটো চালকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। কেউ বলছেন, “আমরা এক সাইড দিয়ে চলাচল করি। প্রয়োজন হলেই মেইন রোডে উঠতে হয়। তাছাড়া আমরা অলিগলি দিয়েই চালাই। কিন্তু এখন যাতায়াত বন্ধ করে দিলে খুবই অসুবিধা হবে। অলিগলিতে টোটো চালিয়ে শুধুমাত্র তো আর পেট ভরবে না। আমাদের রোজগার এর উপরেই।”

আরও পড়ুন: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না যদি এটা না থাকে, বিশেষ উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের

পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক টোটোচালক বলেন, “যদি মেইন রোডে আমাদেরকে না নামতে দেয় তাহলে আমরা যাত্রী পাব কোথা থেকে? শুধুমাত্র অলিগলিতে কি যাত্রী পাওয়া যায়? আমরা ভাড়ার গাড়ি চালাই। মালিককে টাকা দিতে হয়। আমাদের নিজেদের সংসার রয়েছে। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা অবশ্যই ভালোর জন্য। কিন্তু আমাদের দিকটাও একবার দেখতে হবে।” তবে আরেক টোটো চালকের কথায়, “সরকারের সিদ্ধান্ত যথেষ্ট উপযুক্ত বলেই মনে করি। এতে দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমবে। এটা অনেক আগে থেকেই করার দরকার ছিল। কিন্তু টোটোচালকদের একটা বিকল্প উপায় বার করে দেওয়া দরকার সরকারের।”

Click here to Read More
Previous Article
টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে এবার ইংল্যান্ডে এই দলের হয়ে খেলতে যাচ্ছেন কুলদীপ
Next Article
৭০% শিক্ষক না থাকলে বদলি নয়, উৎসশ্রী পোর্টাল নিয়ে শুরু হল নতুন বিতর্ক

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment