indiahood
indiahood

উচ্চমাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম ও মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি প্রকাশিত

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম দেওয়ার সময়সীমা স্থির করে সমস্ত স্কুলগুলিকে নির্দেশিকা জারি করা হয়েছে। একই সাথে ফি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, নবম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশনেরও (Class IX Registration) সময়সীমা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of secondary Education)।  

উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার তারিখ এলো প্রকাশ্যে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, আগামী ১৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত স্কুলগুলিকে পরীক্ষার্থীদের এনরোলমেন্ট ফর্ম অনলাইনে জমা করতে হবে। একই সাথে ফি জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সংসদ জানিয়েছে, বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরা তৃতীয় সেমেস্টারের জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের বইগুলি বিদ্যাসাগর ভবনের বুক মার্ট থেকে কিনতে পারবেন। বইগুলির দাম যথাক্রমে ১০০ টাকা এবং ৪০ টাকা। 

আরও পড়ুনঃ ফুটবল বিশ্বকাপের জন্য বাংলার স্কুলে পিছিয়ে গেল পরীক্ষা, নয়া রুটিং জারি

ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য বুক মার্টে উপলব্ধ রয়েছে তৃতীয় সেমেস্টারের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের বইটি, যায় মূল্য ১৫০ টাকা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ মিস্টেক করেছে এই বইগুলি শীঘ্রই আঞ্চলিক অফিসগুলিতেও বিক্রি করা শুরু হবে। 

মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সূচি

মধ্যশিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১৩ জুলাই থেকে https://wbbsedata.com ওয়েবসাইটে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৫ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করার সময় পাবে স্কুলগুলি। পাশাপাশি পর্ষদ জানিয়েছে, যে স্কুলগুলি রিভিউ-স্ক্রুটিনির ফি এখনও জমা দেয়নি, তারা আগে বকেয়া মিটিয়ে তারপর রেজিস্ট্রেশন করতে পারবে। 

Click here to Read More
Previous Article
মিড-ডে মিল দেবে ISKCON, তার আগেই সরকারের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
Next Article
বাধা এই মুসলিম দেশ, জাতিসংঘে আসন পাকা করতেন পারবে তো ভারত?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment