indiahood
indiahood

উত্তরাখণ্ড ভ্রমণ এবার আরও ব্যয়বহুল, চালু হল এন্ট্রি ট্যাক্স

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরাখণ্ডে (Uttarakhand) ভ্রমণ করতে যাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। এবার থেকে জনপ্রিয় পর্যটন শহর নৈনিতালে প্রবেশ করতে গেলে গুনতে হবে এন্ট্রি ট্যাক্স। হ্যাঁ, নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে রাজ্যের বাইরের পর্যটকদের পাশাপাশি উত্তরাখণ্ডের অন্যান্য জেলা থেকে আসা বহু যাত্রীর খরচ অনেকটাই বেড়ে যাবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। সরকারে দাবি, শহরের যানজট নিয়ন্ত্রণ, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম?

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার রাত বারোটা থেকেই নৈনিতালে এন্ট্রি ট্যাক্স ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই শহরের প্রধান প্রবেশপথগুলিতে ট্যাক্স আদায় শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল টাল্লীতাল লেক ব্রিজ, বারাপাথর, ফাঁসি গধেরা ইত্যাদি।

তবে নতুন নিয়ম অনুযায়ী, বিভিন্ন ধরনের গাড়ির জন্য আলাদা হারে ট্যাক্স ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে উত্তরাখণ্ডের অন্যান্য জেলা থেকে আসলে মোটরসাইকেল বা স্কুটির ক্ষেত্রে ১০০ টাকা দিতে হবে। আর গাড়ি বা অন্যান্য চার চাকার ক্ষেত্রে দিতে হবে ২০০ টাকা। কিন্তু অন্য রাজ্য থেকে আসলে মোটরসাইকেলের ক্ষেত্রে ১০০ টাকা, ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য চার চাকার ক্ষেত্রে ৩০০ টাকা, আর বড় যানবাহনের ক্ষেত্রে নির্ধারিত হারে এন্ট্রি ফি দিতে হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

কিন্তু হ্যাঁ, সব গাড়ির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। ইউকে-০৪ নম্বরের অর্থাৎ নৈনিতালে নিবন্ধিত গাড়ি এবং মোটরসাইকেল, নির্দিষ্ট কিছু সরকারি বিশেষ পরিষেবার যানবাহনকে এই ট্যাক্সের থেকে বাইরে রাখা হচ্ছে। তবে যারা নৈনিতালের স্থায়ী বাসিন্দা হলেও তাদের গাড়ি অন্য জেলায় বা অন্য রাজ্যে নিবন্ধিত, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই ধরনের বাসিন্দারা ৮০০ টাকা ফি দিয়ে পুরসভার কাছ থেকে একটি এন্ট্রি পাস সংগ্রহ করতে পারবে। সেই পাসের মাধ্যমে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শহরে প্রবেশের সুযোগ মিলবে।

আরও পড়ুন: এবার বুকিং ক্যানসেল করলে রিফান্ড দেবে পোস্ট অফিস, নয়া নিয়ম ডাক বিভাগের

তবে না উল্লেখ করলেই, নৈনিতাল উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কিন্তু নতুন এন্ট্রি ট্যাক্স চালু হওয়ার কারণে এখন সেখানে বেড়াতে গেলে যাতায়াতের খরচ হয়তো কিছুটা হলেও বাড়বে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি বা বাইকে ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত ব্যয় মাথায় রেখেই সফরের পরিকল্পনা করে উচিৎ।

Click here to Read More
Previous Article
6500mAh ব্যাটারির সাথে চোখ ধাঁধানো ক্যামেরা! লঞ্চ হল ধামাকাদার ফোন
Next Article
জায়ান্ট স্ক্রিনে জেলায় জেলায় দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বড় উদ্যোগ প্রশাসনের

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment