indiahood
indiahood

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ধসের আশঙ্কা পাহাড়ে

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রবল দুর্যোগে রীতিমত বিধ্বস্ত অবস্থা উত্তরবঙ্গে। বিগত কয়েকদিন ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টির (Weather Update) জেরে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। এখনও সেই দুর্যোগ কাটেনি, অনবরত বৃষ্টির জেরে বেড়েই চলেছে নদীর জলস্তর। হাওয়া অফিসের আশঙ্কা পার্বত্য এলাকায় আরও নামবে ধস। এমতাবস্থায় প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গে (South Bengal) কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। অন্যদিকে রাজস্থান থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা অবস্থিত যেটি হরিয়ানা ও উত্তর প্রদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। যার ফলে রাজ্যে বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আগামীকাল থেকে ফের লাল সতর্কতা ফিরছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ! ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা। এমনকি দক্ষিণবঙ্গের জন্য আজ এবং আগামীকাল ফের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নীচু এলাকা প্লাবিত হবার আশঙ্কাও রয়েছে।

কড়া সতর্কবার্তা উত্তরবঙ্গে

আজ শনিবার, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। এছাড়াও ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সর্তকতা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। পাশাপাশি দার্জিলিং-সহ বাকি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। এইসময় পাহাড়বাসী ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ দুর্যোগের জেরে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর, কপালে টিপ! মাহিকা শর্মার সাথে বিয়ে সেরে ফেললেন হার্দিক? ভাইরাল ছবি

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের হাল না থাকলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সকাল থেকে মেঘলা আকাশ এবং অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকেলের পর থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া বইবে।

Click here to Read More
Previous Article
রেডি রাখুন ছাতা! কিছুক্ষণেই অঝোরে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আবহাওয়ার খবর
Next Article
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ঠেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা! ৩ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment